Politics

Arjun Singh on Abhishek Banerjee: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরের ব্যাঙ্কে কয়েকশো কোটি টাকা,’ এদিন অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং-এর

এদিন অর্জুন সিং আবার এও বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমেরিকা, রাশিয়া বিভিন্ন ব্যাঙ্কে জমা আছে কয়েকশো কোটি টাকা।”

Arjun Singh on Abhishek Banerjee: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক নতুন অভিযোগ এনেছেন অর্জুন সিং

হাইলাইটস:

  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ অর্জুন সিং-এর
  • ১৮০ জনের হোয়াটস গ্রুপ সংক্রান্ত চাঞ্চল্যকর দাবি অর্জুন সিং-এর
  • এদিন অভিষেকের বিরুদ্ধে আর কী কী অভিযোগ এনেছেন অর্জুন সিং?

Arjun Singh on Abhishek Banerjee: গতকালই রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং দাবি করেছিলেন যে, “একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ১৮০ জনের। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা হায়ার করা লোক আছে। তারা খবর রাখছে মুখ্যমন্ত্রীর গতিবিধির।” আর তার পরেই আবারও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনতে দেখা যায় তাঁকে৷

We’re now on WhatsApp- Click to join

এদিন অর্জুন সিং আবার এও বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমেরিকা, রাশিয়া বিভিন্ন ব্যাঙ্কে জমা আছে কয়েকশো কোটি টাকা।”

We’re now on Telegram- Click to join

এদিন কী অভিযোগ করছেন অর্জুন সিং?

গতকাল ব্যারাকপুর থানার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে পরিবহন মন্ত্রী অর্জুন সিং অভিযোগ করছেন এবং বলছেন, “ইন্দ্রনীল সেনের যা প্রমাণ আছে তাতে উনি বাঁচবেন না। এই ঘটনায় ১০০ শতাংশ যুক্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার হাতে কয়েক কোটি টাকা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাশিয়া, আমেরিকায় টাকা জমা করা আছে, সবাই জানে এটা। কার উৎস বাংলা বা ভারতবর্ষে থেকে যারা শিল্পপতি তারাও জানে না অত রোজগার করা যায় বিনা ইনভেস্টমেন্টে টাকা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। রাজ্যের কোনও ডিপার্টমেন্টে কোনও কাজ করার জায়গা অভিষেক রাখেনি। আমরা ভাঁড়ে মা ভবানী পেয়েছি এসে। ৮ লক্ষ কোটি টাকা খালি দেনা।”

তবে এখানেই থেমে থাকেননি অর্জুন সিংও৷ তাঁর দাবি যে, “অভিষেকের কাছে বাইরের ব্যাঙ্কে কয়েক লক্ষ কোটি টাকা আছে। সারদা, বালি, কয়লা, পাথর স্মাগলিং, আমফানের টাকা, আইপ্যাকের টাকা। সবার কাছ থেকেই ঝেরেছে। রাস্তা তৈরি হয়েছে কাগজ-কলমে, আর শেষ হয়ে গেছে কাগজ-কলমেই।”

Read More- ‘এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাটি ধরাতে হবে…’ বিজেপি কর্মীদের বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আবারও ১৮০ জনের হোয়াটস গ্রুপ সংক্রান্ত এদিন দাবি করেন অর্জুন সিং

রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের দাবি, “ মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে ১৮০টা লোক ঠিক করেছে যারা নজর রাখছে প্রত্যেক মুভমেন্ট৷ মুখ্যমন্ত্রীর উপর অ্যাটাক হতে পারে যে কোনও সময়ে। এগুলো ফ্রাসট্রেশন থেকে করছে আর ভাবছে গদি চলে গেছে আমার। পয়সা আছে এবার সেটাকেই কাজে লাগাচ্ছে।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button