Suvendu Adhikari on Tollywood: সময়মতো দিতে হবে মজুরি, ১০ ঘণ্টার শ্যুটিং শিফট! টলিউডে আর চলবে না ‘ব্যান কালচার’
বিনোদন দুনিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসা ফেডারেশন অথবা গিল্ডের দাদাগিরি রুখতে স্পষ্ট নির্দেশ দিয়েছে সরকার। অ্যাসোসিয়েশন বা গিল্ডের সদস্যপদ কিংবা ইউনিয়নের কার্ড না থাকার কারণে কোনো টেকনিশিয়ান বা যোগ্য শিল্পীকে কাজ দেওয়া থেকে আর বঞ্চিত করা যাবে না।
Suvendu Adhikari on Tollywood: টলিউড নিয়ে এবার বিরাট বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হাইলাইটস:
- টলিউড নিয়ে নতুন নিয়ম রাজ্য সরকারের
- এদিন বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী
- কাজের সময়সীমা নিয়ে কার্যকর নয়া নিয়ম
Suvendu Adhikari on Tollywood: টলিউড তথা বাংলা বিনোদন জগতে প্রযোজক, শিল্পী এবং টেকনিশিয়ানদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ আর অচলাবস্থা কাটাতে এবার এক ঐতিহাসিক উদ্যোগ নিল রাজ্য সরকার। সঠিক সময়ে পারিশ্রমিক, কাজের নির্দিষ্ট সময়সীমা, কাজের জায়গায় নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি বিষয়ক বিভাগের (I&CA) পক্ষ থেকে জারি করা হয়েছে এক বিশেষ নীতি নির্দেশিকা। মেগা সিরিয়াল, চলচ্চিত্র, ওটিটি এবং সব ডিজিটাল প্ল্যাটফর্মের বাংলাসহ অন্য যেকোনো ভাষার শুটিংয়ের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ জারি করা হয়েছে।
We’re now on Telegram- Click to join
বিনোদন দুনিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসা ফেডারেশন অথবা গিল্ডের দাদাগিরি রুখতে স্পষ্ট নির্দেশ দিয়েছে সরকার। অ্যাসোসিয়েশন বা গিল্ডের সদস্যপদ কিংবা ইউনিয়নের কার্ড না থাকার কারণে কোনো টেকনিশিয়ান বা যোগ্য শিল্পীকে কাজ দেওয়া থেকে আর বঞ্চিত করা যাবে না।
কোনও শুটে কতজন কর্মী বা টেকনিশিয়ান লাগবে, তা বাজেটের ওপর ভিত্তি করেই নিজেই ঠিক করবেন প্রযোজক। অতিরিক্ত কর্মী নেওয়ার জন্য কোনো সংগঠনই জোর করতে পারবে না।
We’re now on WhatsApp- Click to join
কাজের সময়সীমা এবং ওভারটাইমে নয়া নিয়ম
টেকনিশিয়ান এবং শিল্পীদের শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কাজের শিফট ও বিশ্রামের সময় আনা হয়েছে বাঁধা ধরা নিয়ম।
ওটিটি, সিনেমার জন্য ১০ ঘণ্টার শিফট (ওভারটাইম সর্বোচ্চ ৪ ঘণ্টা) অথবা ৮ ঘণ্টার শিফট (ওভারটাইম সর্বোচ্চ ৬ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, মেগা সিরিয়ালের ক্ষেত্রে ৮ ঘণ্টার শিফট (ওভারটাইম সর্বোচ্চ ৪ ঘণ্টা) প্রস্তাব করা হয়েছে।
TOLLYWOOD WORKPLACE OVERHAUL
West Bengal’s Information and Cultural Affairs Department, led by Secretary Saumitra Mohan, has issued a sweeping advisory to reform working standards across the regional film and entertainment sector.
Applying to feature films, television, OTT… pic.twitter.com/eaZP12IN0e
— Diganta Guha (@diganta_guha) October 30, 2026
প্রযোজককে ৮ ঘণ্টার বেশি কাজ করালে প্রতি ঘণ্টার জন্য ওভারটাইম মেটাতে হবে স্বাভাবিক মজুরির দ্বিগুণ হার। পর পর দুটি শুটিং শিফটের মাঝেই অন্তত কর্মীদের জন্য বাধ্যতামূলক টানা ৬ ঘণ্টার শারীরিক বিশ্রামের জন্য সময় রাখা।
Read More- ‘রাজনীতিতে আসাটা কী ঠিক ছিল?’ দাদাগিরির মঞ্চে এসে বিস্ফোরক সায়ন্তিকা, পাল্টা সওয়াল দেবের
লিখিত চুক্তি এবং কাজের পরিবেশের নিরাপত্তা
কাজের আগেই চুক্তিপত্র
শুটিং শুরু হওয়ার আগেই পারিশ্রমিক, কাজের বিবরণ এবং পেমেন্টের সময় উল্লেখ করে কার্যকর করতে হবে লিখিত চুক্তিপত্র। কাউকে পারিশ্রমিক দেওয়া যাবে না শ্রম দপ্তরের বেঁধে দেওয়া ন্যূনতম মজুরির নিচে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







