Sayantika-Dev: ‘রাজনীতিতে আসাটা কী ঠিক ছিল?’ দাদাগিরির মঞ্চে এসে বিস্ফোরক সায়ন্তিকা, পাল্টা সওয়াল দেবের
এদিন রাজনীতিতে পা রাখা নিয়ে এদিন নিজের মনের গভীর আক্ষেপ এবং ভুল স্বীকার করলেন তৃণমূলের বরাহনগরের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
Sayantika-Dev: ‘জিতলেও কী এটাই বলতে?’ এদিন দাদাগিরির মঞ্চে এসে দেবের প্রশ্নের উত্তরে কী বললেন সায়ন্তিকা?
হাইলাইটস:
- রুপোলি পর্দার অন্যতম জুটি দেব-সায়ন্তিকার
- তৃণমূলের তারকা মুখও ছিলেন দেব-সায়ন্তিকা
- দাদাগিরিতে এসে দেবের প্রশ্নের মুখে সায়ন্তিকা
Sayantika-Dev: জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’। দেব সঞ্চালিত এই রিয়্যালিটি গেম শো-এর মঞ্চে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত হবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একটা সময় দেব-সায়ন্তিকা দুজনেই তৃণমূলের অন্যতম তারকা মুখ ছিলেন। একদিকে ভোটে হেরে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন সায়ন্তিকা, অন্যদিকে তৃণমূল ছেড়ে এখন এনসিপিআই-তে যোগ দিয়েছেন দেব।
We’re now on Telegram- Click to join
এদিন রাজনীতিতে পা রাখা নিয়ে এদিন নিজের মনের গভীর আক্ষেপ এবং ভুল স্বীকার করলেন তৃণমূলের বরাহনগরের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দেবের মুখোমুখি হয়ে সায়ন্তিকার এহেন বিস্ফোরক মন্তব্যই এখন জোর চর্চার বিষয় নেটপাড়ায়। এই শো-এর একটি বিশেষ পর্বে দেবের প্রশ্নের মুখে পড়েছেন সায়ন্তিকা।
We’re now on WhatsApp- Click to join
সায়ন্তিকাকে দেব প্রশ্ন করেন, ‘রাজনীতিতে আসার সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি ভুল?’ এর উত্তরে সায়ন্তিকা স্পষ্ট জানান, ‘ভুল! রাজনীতিতে খুব বেশি ইমোশনাল হলে সেখানে খুব একটা নিজের জায়গা করা যায় না’। যদিও এই বক্তব্যের সাথে একেবারেই সহমত নন দেব। এরই সঙ্গে সায়ন্তিকা আরও বলে, ‘দেব ১০টা হয় না, ১টাই হয়! তুমি পেরেছো রাজনীতিটা, কিন্তু আমি পারিনি’।
সানরাইজ 'দাদাগিরি'তে জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা!
দেখুন সানরাইজ 'দাদাগিরি' শনি – রবি @ 9:30pm, শুধুমাত্র জি বাংলায় এবং #বাংলাZee5-এ।#Dadagiri #Dadagiri11 #NotunBanglarNotunDadagiri #ZeeBangla #ZBPromo pic.twitter.com/XwZFcE7hXh— Zee Bangla (@ZeeBanglaTv) October 29, 2026
এদিন সায়ন্তিকার এই আক্ষেপ ভরা বিস্ফোরক মন্তব্যের পরই সঞ্চালকের আসন থেকে দেবের দেওয়া বড়সড় বার্তাই এবার নজর কেড়েছে সকলের। দেব অত্যন্ত শান্ত এবং ইতিবাচক সুরে স্পষ্ট জানান, ‘আমার মনে হয় যে ইমোশন বা আবেগ না থাকলে উচিতই নয় রাজনীতি করাটা!’ জয়-পরাজয় বা রাজনীতির মারপ্যাঁচে আবেগকে যে হারিয়ে যেতে না দিয়ে মানুষদের পাশে দাঁড়ানোর তার মানবিক দৃষ্টিভঙ্গি, তা এবার সায়ন্তিকার সামনে তুলে ধরেন দেব। কেবল তাই নন, ঘাটালের ৩ বারের জয়ী সাংসদ দেব পাল্টা সায়ন্তিকাকে জানতে চান, ‘জিতলেও কী এটা বলতে?’ এর জবাবে সায়ন্তিকা কী উত্তর দেন তা জানতেই চোখ রাখতে হবে এবার জি বাংলার পর্দায়।
Read More- ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মোছার প্রতিশোধ ‘অপারেশন সিঁদুর’, এবার আসছে বড় পর্দায়
সম্প্রতি দেবের দাদাগিরিতে এসে সায়ন্তিকার যে এমন স্পষ্ট খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। রাজনীতির ময়দানে কাজের অভিজ্ঞতা ও তারকাদের লড়াই নিয়েই সায়ন্তিকার এহেন সততা প্রশংসা পাচ্ছে যেমন, ঠিক তেমনই সঞ্চালক হিসেবে দেবের জবাবও নজর কেড়েছে সবার।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







