Cyclone Arnab: আর কিছুক্ষণের মধ্যেই অন্ধ্রের মাটি ছোঁবে অর্ণবের ‘চোখ’, ইতিমধ্যেই চলছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া
আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় অর্ণব অবস্থান করছে।
Cyclone Arnab: অন্ধ্রের একাধিক জেলায় ছিঁড়েছে বিদ্যুতের তার, উপড়ে পড়েছে গাছ, উত্তাল সমুদ্রের জল ঢুকে ব্যাহত যান চলাচল
হাইলাইটস:
- ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে
- অন্ধ্রপ্রদেশ উপকূলে কিছুক্ষণের মধ্যেই তান্ডব দেখাবে অর্ণবের ‘চোখ’
- আর কতক্ষণ চলবে এই প্রক্রিয়া? কী বলছে আবহাওয়া দফতর
Cyclone Arnab: আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অন্ধ্র প্রদেশের মাটি ছোঁবে ঘূর্ণিঝড় অর্ণবের ‘চোখ’। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজ সকাল ঠিক সাড়ে ৬টায় প্রকাশিত আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মূলত একই জায়গায় অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। আগামী দু’ঘণ্টা ধরে চলবে এর ল্যান্ডফল প্রক্রিয়া।
We’re now on Telegram- Click to join
আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় অর্ণব অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়টির অবস্থান নরসাপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে এবং ইয়ানাম থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আর কাকিনাড়া থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও মছলিপত্তনম থেকে ৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে রয়েছে।
We’re now on WhatsApp- Click to join
অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া
ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল এবং আজ অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইতে দেখা গিয়েছে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল হয়ে ওঠে উত্তর চেন্নাইয়ের এনোর এলাকাতেও। সমুদ্রের জল রীতিমতো রাস্তায় ঢুকে পড়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। জলমগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করতেও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষরা। ঢেউ উত্তাল এবং ঝোড়ো হাওয়ার কারণে এই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
🌪️ Cyclone Arnab Unleashes Powerful Winds!
Violent gusts are sweeping through the area, with winds reportedly reaching 150 km/h. Nature’s fury is on full display! Stay safe and follow local weather alerts. ⚠️🌬️ pic.twitter.com/y6O5FgiiNU
— Veer Thakur (@veerthakur1906) October 28, 2026
বিশাখাপত্তনমেও সমুদ্রের ঢেউও উত্তাল
সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, সমুদ্রের ঢেউয়ের উত্তাল রূপ ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত বহু মানুষ। কেউ কেউ প্রিয়জনদের সাথে আবার সেলফিও তুলেছেন।
Read More- ভ্রমণের আগে সাবধান! দিঘা-পুরী বেড়াতে যাওয়ার আগে সতর্ক করছে হাওয়া অফিস
অন্ধ্রের একাধিক জায়গায় উপড়ে পড়ছে গাছ আর সঙ্গে ছিঁড়েছে বিদ্যুতের তারও
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অনকাপল্লি, কাকিনাড়া, বিশাখাপত্তনম এবং কোনাসীমা জেলার বিভিন্ন এলাকায় হয়েছে ভারী বর্ষণ। কাকিনাড়া, কোনাসীমা, বিশাখাপত্তনম এবং পশ্চিম গোদাবরী জেলার প্রশাসনিক আধিকারিকদের রিপোর্ট অনুসারে, প্রায় একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ঝোড়ো দমকা হাওয়াও বয়ে গিয়েছে। এই আবহে কোথাও উপড়ে পড়েছে গাছ, তো আবার কোথাও ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। এর ফলে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে জনজীবন প্রায় ব্যাহত হওয়ারই আশঙ্কা তৈরি হয়েছে।
এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







