Mamata Banerjee: বিজেপির বিরুদ্ধে এবার টাকা দিয়ে মানুষকে কেনা এবং ভয় দেখানোর বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিডিও, জেলাশাসক, থানার ওসি এবং পুলিশ সুপারদের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে। তাঁর দাবি, এবার তাঁদের বিরুদ্ধে স্ট্যাম্প পেপার, আইনি কাগজপত্র, নোটারি করা হলফনামারও ব্যবস্থা করা হচ্ছে।
Mamata Banerjee: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- বিজেপিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণতন্ত্র এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন মমতার
- বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
Mamata Banerjee: এদিন বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করা ও ভয় দেখানো নিয়ে এবার রাজনৈতিক সমর্থন আদায়ের অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশনের পদক্ষেপ, পুলিশের ভূমিকা এবং প্রশাসনিক আধিকারিকদের কার্যকলাপ নিয়ে তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ যে, গতকাল থেকে অনেকটাই বেড়ে গিয়েছে পুলিশের অত্যাচার। এর পাশাপাশি, কমিশনের পক্ষ থেকে তাঁদের সব নথি জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
We’re now on Telegram- Click to join
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিডিও, জেলাশাসক, থানার ওসি এবং পুলিশ সুপারদের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে। তাঁর দাবি, এবার তাঁদের বিরুদ্ধে স্ট্যাম্প পেপার, আইনি কাগজপত্র, নোটারি করা হলফনামারও ব্যবস্থা করা হচ্ছে। অথচ তাঁদের ক্ষেত্রে আটকে দেওয়া হয়েছে সব কিছু। এমনকী, ব্যক্তিগতভাবে কেউ তাঁর সাথে দেখা করতে এলেও অফিসে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
এবার বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্য, বহু নেতারা লড়াই করেছেন ও আত্মবলিদান দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। তবে আজ সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার উঠছে প্রশ্ন। তাঁর অভিযোগ, মানুষকে টাকা দিয়ে কিনছে বিজেপি। এর পাশাপাশি, তৃণমূলে যোগ দিলে দলের কর্মী, বিধায়ক এবং সাংসদদের জেলে পাঠানোরও হুমকি দেওয়া হচ্ছে বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।
West Bengal on Edge: Mamata Alleges BJP Buying Support with Money While Police and Officials Target TMC Workers. pic.twitter.com/rAclM0W6EE
— Dr Kaalika (@DrKaalika) October 26, 2026
বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে এদিন স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক লড়াই হওয়া উচিত রাজনৈতিকভাবেই। যদি বিজেপির সাহস থাকে, তবে তারা লড়াইটা রাজনৈতিকভাবেই করুক। তাতে কোনও আপত্তি নেই তাঁদের বলেও জানান তিনি। মমতার এই বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
Read More- প্রধানমন্ত্রী মোদীর বাবাকে নিয়ে খড়গের বিস্ফোরক মন্তব্য, মন্তব্যের জেরে তোলপাড় দেশজুড়ে
এদিন বিজেপির বিরুদ্ধে মানুষকে টাকা দিয়ে প্রভাবিত করা, ভয় দেখানো ও প্রশাসনকে ব্যবহার করার যে যে অভিযোগ তিনি তুলেছেন, তা সাক্ষাৎকারেই সেই বিষয়গুলি বেশ গুরুত্ব পেয়েছে। এরই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







