Durga Puja Ashtami: এই অষ্টমীতে সবার নজর থাকুক আপনার দিকেই! এই ৫টি সহজ উপায়ে শাড়ি পড়ুন
স্টাইলিং ঠিকমতো হওয়ার জন্য সবার আগে জরুরি সঠিক শাড়ি বেছে নেওয়া। প্রথমেই যদি খুব ভারী শাড়ি পরতে যান, তবে তা গায়ে সঠিকভাবে না বসাই স্বাভাবিক।
Durga Puja Ashtami: দুর্গা অষ্টমীতে এই ৫টি ছোট্ট উপায় মাথায় রাখলে শাড়িতেই হয়ে উঠবেন লাবণ্যময়ী এবং অনন্যা
হাইলাইটস:
- এই দুর্গা অষ্টমীতে আপনি কী শাড়ি পড়বেন ভাবছেন?
- তবে শাড়ি পড়ার আগে এই ৫টি বিষয় মনে রাখবেন
- এই ৫টি উপায় মানলেই আপনাকেও সুন্দর দেখাবে
Durga Puja Ashtami: দুর্গা অষ্টমীর সকাল মানেই শাড়ি। কিন্তু শাড়ি পরা কম ঝক্কির কাজ নয়! অল্প ভুলেও খারাপ হয়ে যেতে পারে বহুদিন ধরে ভেবে রাখা শাড়ির ড্রিম লুকও। সকলেই চান যে, শাড়ি পরে তাঁকে যেন লম্বাটে এবং ছিমছাম দেখায়। তবে চিন্তা নিজের এই অতিসাধারণ কিছু টিপস মাথায় রাখতে পারলেই আপনার অষ্টমীর সকালে শাড়িতে তন্বী হয়ে ওঠা বেশ সম্ভব।
We’re now on Telegram- Click to join
বুঝে শাড়ি বাছুন
স্টাইলিং ঠিকমতো হওয়ার জন্য সবার আগে জরুরি সঠিক শাড়ি বেছে নেওয়া। প্রথমেই যদি খুব ভারী শাড়ি পরতে যান, তবে তা গায়ে সঠিকভাবে না বসাই স্বাভাবিক। তাই শিফন, জর্জেট, ক্রেপের মতো হালকা শাড়ি বেছে নিন।
We’re now on WhatsApp- Click to join
সরু ও গোছানো কুঁচি
শাড়ির সামনের কুঁচি যতটা সম্ভব সমান এবং পরিপাটি করে গোছানো রাখুন। খুব চওড়া কুঁচি করবেন না। এতে বেশি ফোলা লাগে। তাই সরু ও গোছানো কুঁচি করুন।
আঁচলের দিকে নজর দিন
কীভাবে আঁচল নিচ্ছেন, তার উপরেও অনেকটা নির্ভর করে আপনার শাড়ি লুক। সুঠাম লুক চাইলে আঁচল খুব বেশি ছড়িয়ে না নেওয়াই ভালো। সরু আঁচল করলে অনেক বেশি গোছানো দেখতে লাগে।
ব্লাউজের ফিট
ভাল ফিটিংয়ের ব্লাউজ আপনার শাড়ির গোটা লুককে অনেকটাই বেশি গুছিয়ে তোলে। আপনার শরীরের সাথে কোন ধরনের নেকলাইন মানানসই তা আগে বোঝার চেষ্টা করুন। তবে পুজোর সাজে ছিমছাম ব্লাজের চাইতে সামান্য কারুকাজে থাকলে বরং বেশি নজর কাড়ে।
রঙের দিকে গুরুত্ব দিন
অনেকেই মনে করেন যে, শাড়ির সাথে ব্লাউজের রঙ কনট্রাস্ট হলে তবেই যে সাজ খোলে, আসলে এমনটা হল ধারণা ভুল। মানানসই হওয়ার জন্য ব্লাউজের বিপরীত রঙ হওয়া জরুরি নয়। খুব বেশি কনট্রাস্ট হলে অনেক সময় শাড়ি ও ব্লাউজ কোনওটির দিকেই সেরকম নজর যায় না।
Read More- ২০২৬ সালে উত্তর কলকাতার সেরা এবং জনপ্রিয় দুর্গাপুজোর মণ্ডপগুলি দেখে নিন
এই সামান্য কয়েকটা বিষয় মাথায় রাখলেই আপনার অষ্টমীর শাড়ি লুকের সাজ হয়ে উঠবে সুন্দর এবং ভরাট। আপনার অষ্টমীর সকাল সুন্দর অভিজাত শাড়ি লুকে হয়ে উঠুক আনন্দে ভরা।
এইরকম আরও দুর্গা পুজো এবং ফ্যাশন সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







