Bangla News

CM Suvendu Adhikari-BSF Meeting: সীমান্তে কতদূর এগলো কাঁটাতারের কাজ? এবার বিশেষ নজর মালদহ এবং মুর্শিদাবাদের সীমান্তে!

সূত্রের খবর অনুযায়ী, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই যে জমি দেওয়া হয়েছে, সেখানে কাজ কতটা এগিয়েছে, সেসব জানতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

CM Suvendu Adhikari-BSF Meeting: এদিন নবান্নে BSF-এর ডিজির সাথে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • এদিন BSF-এর ডিজির সাথে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • গতকাল নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে BSF-এর ডিজির সাথে আলোচনা মুখ্যমন্ত্রীর
  • এই বৈঠকে আর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এখানে বিস্তারিত জেনে নিন

CM Suvendu Adhikari-BSF Meeting: এবার সীমান্ত নিরাপত্তা নিয়ে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। গতকাল নবান্নে বিএসএফের ডিজি প্রবীণ কুমারের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের অগ্রগতি, রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও জোরদার নজরদারি করার বিষয় নিয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর। বিশেষ করে মালদহ এবং মুর্শিদাবাদের কাঁটাতার বিহীন সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফের ডিজির কাছ থেকে খোঁজখবর নেন।

We’re now on Telegram- Click to join

বৈঠকে কী কী বিষয়ে আলোচনা?

সূত্রের খবর অনুযায়ী, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই যে জমি দেওয়া হয়েছে, সেখানে কাজ কতটা এগিয়েছে, সেসব জানতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় সম্পূর্ণ হয়েছে কাঁটাতার দেওয়ার কাজ, এখনও কোথায় কাজ বাকি রয়েছে, কোনও জায়গায় জমি সংক্রান্ত কিংবা অন্য কোনওরকম সমস্যা রয়েছে কি না, সে সব বিষয়ে বিএসএফের ডিজির সাথে তিনি আলোচনা করেন।

We’re now on WhatsApp- Click to join

ওই বৈঠকে সীমান্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য জমি দেওয়ায় বিএসএফের ডিজি প্রবীণ কুমার রাজ্য সরকারকে ধন্যবাদও জানান। তাঁর বক্তব্য যে, রাজ্য সরকারের এই সহযোগিতার ফলে আরও শক্তিশালী করা সম্ভব হবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা। এর পাশাপাশি, কাঁটাতারের বেড়ার ফাঁকফোকর বন্ধ করার কাজও যেখানে সম্ভব সহজ হবে।

মালদহ ও মুর্শিদাবাদ নিয়ে বিশেষ আলোচনা

বিএসএফ সূত্রে খবর অনুযায়ী, এই দিনের বৈঠকে মালদহ এবং মুর্শিদাবাদের সীমান্ত পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে। এই দুই জেলার যে সব সীমান্তবর্তী এলাকায় এখনও যে কাঁটাতারের বেড়া নেই, সেখানেও কতটা জোরদার করা হয়েছে নজরদারি, তা বিশদে জানতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read More- পুজোর মুখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার ৪৫১৮৫ শূন্যপদে নিয়োগের ক্যাবিনেটে মিলল অনুমোদন

ওই এলাকাগুলিতে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তাঁকে তথ্য দেন ডিজি। কেবল মালদহ অথবা মুর্শিদাবাদই নয়, উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলার সীমান্ত পরিস্থিতি নিয়েও এদিন আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button