Agnimitra Paul on Flyover Colour: চিংড়িহাটা উড়ালপুলে দুর্ঘটনা! কোন রঙ ব্যবহার হয়েছে? কীভাবে স্কিড করছে বাইকের চাকা? বিশদ জানালেন অগ্নিমিত্রা পাল
চিংড়িহাটার ব্রিজে রাস্তায় ঘটে যাওয়া বাইক দুর্ঘটনা প্রসঙ্গে এদিন রাজ্যের অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, দুটি মোটরসাইকেলের এই সংঘর্ষের ঘটনাটি আমাদের সামনে আসতেই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Agnimitra Paul on Flyover Colour: চিংড়িহাটা উড়ালপুলে কেন হল দুর্ঘটনা? এদিন ব্যাখ্যা দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইলাইটস:
- পুজোর আমেজে রঙিন হয়ে উঠেছে চিংড়িহাটা উড়ালপুল
- এবার এই চিংড়িহাটা উড়ালপুলেই হয়েছে বাইক দুর্ঘটনা
- রঙের জন্যই কী দুর্ঘটনা? এবার মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
Agnimitra Paul on Flyover Colour: দুর্গাপুজোর আবহে ইতিমধ্যেই সেজে উঠেছে কলকাতা। তাই নতুন বিজেপি সরকারের আমলে এবার উড়ালপুলগুলিও রঙিন হয়ে উঠেছে। গড়িয়াহাট ব্রিজ থেকে শুরু করে চিংড়িহাটার উড়ালপুল, যেন রামধনুর রঙে রঙিন হয়ে উঠেছে হয়েছে। তবে এখানেই বৃষ্টি নামতে দেখা যায়, চাকা পিছলে পড়ে গেলেন দুই বাইক আরোহী। তাহলে কি এই দুর্ঘটনা রঙের জন্যই? চিংড়িহাটা উড়ালপুলে এই দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুললেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, রাস্তায় তেল রঙ নয়, ব্যবহৃত হয়েছিল অ্যান্টি-স্কিড রঙ।
We’re now on Telegram- Click to join
চিংড়িহাটার ব্রিজে রাস্তায় ঘটে যাওয়া বাইক দুর্ঘটনা প্রসঙ্গে এদিন রাজ্যের অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, দুটি মোটরসাইকেলের এই সংঘর্ষের ঘটনাটি আমাদের সামনে আসতেই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
We’re now on WhatsApp- Click to join
তিনি এদিন বলেন, “একজন মোটরসাইকেল থেকে আগে পড়ে গেলেন। তারপর আরেকজন তার ধাক্কা লেগে পড়ে গেলেন। কেন পড়ে গেল, তা এখনও অবধি জানা যায়নি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, জানানো হয়েছে প্রশাসনকেও। যে রঙ রাস্তায় ব্যবহার করা হয়েছে, সেটা তবে সম্পূর্ণ ‘অ্যান্টি-স্কিড কালার’। তারপরও কেন এই স্কিড করল, তা বলতে পারব না আমি। ইঞ্জিনিয়ারই বলতে পারবে।”
Agnimitra Paul painted the roads in Rainbow colours and she gave justification of funds being spent by Berger paints as their CSR funds.
Now Bikes skidding on such painted roads must be her responsibility and that of .@BergerPaintsInd .
Who is responsible now ? Agnimitra Paul or… pic.twitter.com/m9gVlcDGcM— Kamru Choudhury (@Kamru_Choudhury) October 14, 2026
তিনি আরও বলেন, “অনেকে আবার বলেছেন, সমাজ মাধ্যমে আমি শুনলাম, আমি তো আর দেখার সুযোগ পাইনি। যে ওই রঙটাতে নাকি চোখ ধাঁধিয়ে যাচ্ছে মানে এমন কিছু বিষয়। সেটা দেখে নিচ্ছি আমরা। মানুষের যদি সমস্যা হয়, তাহলে অন্য কিছু অবশ্যই ভাবা হবে। মানুষ তো ভীষণভাবে ব্যাপারটি পছন্দ করেছে, এবং অ্যাপ্রিশিয়েটও করেছে আর পুজোর সময় শহরকে যে এই নতুনভাবে সাজানো তা লোকে খুব ভালোভাবেই নিয়েছে। কিন্তু পুলিশ যদি বলে বা প্রশাসনেরও যদি মনে হয় যে না, এটায় সমস্যা হচ্ছে, তখন আমরা অন্য কিছুভাবে চিন্তা করব।”
Read More- দুর্গাপুজো উপলক্ষে ১৭-১৮ অক্টোবর পশ্চিমবঙ্গ সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
তবে দুর্ঘটনাটির পেছনে কোন প্রযুক্তিগত কারণ রয়েছে, তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে কেএমডিএ-র প্রকৌশলী, কলকাতা পুলিশ কমিশনার, সিইও, ডিজিপি পুলিশ এবং পিডব্লিউডি-র টিম কাজ শুরু করে দিয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







