CJP News: মাঝরাতেই গ্রেফতার সিজেপি নেতা আশুতোষ, সৌরভ, অজিঙ্কে! মধ্যরাতে পোস্ট করে জানাল সিজেপি-র প্রধান
উল্লেখ্য, এদিন সকালে সিজেপি-র কিছু সমর্থকের সাথে এই তিন সিজেপি নেতা গেট টপকে পৌঁছে যান যন্তর মন্তরে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও-ও তাঁরা শেয়ার করেন।
CJP News: সিজেপি নেতাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ সহ বন্ড শর্ত অমান্য করার মত দেওয়া হয়েছে চার্জ
হাইলাইটস:
- জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে জোরদার বিক্ষোভ
- এই প্রতিবাদ কর্মসূচির মধ্যেই আটক সিজেপি নেতারা
- এদিন গেট টপকে ভিতরে যাওয়ার অভিযোগে আটক
CJP News: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ কর্মসূচি সিজেপি-র, এবার এরই মাঝে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস, অজিঙ্ক শিন্ডেকে মাঝরাতে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এদিন রাত প্রায় তিনটে নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে খবর জানালেন সিজেপি-র আইনজীবী তথা লিগ্যাল হেড— রত্না সিং। এদিন মধ্যরাতেই দলীয় নেতাদের আটক করে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। এবং এর পরে সিজেপি-র পক্ষ থেকে সমাজ মাধ্যমে পোস্টে তিন নেতার গ্রেফতারির খবরও তিনি জানান। এবং জানানো হয়েছে যে, তাঁদের উপর অনধিকার প্রবেশ এবং সরকারি কর্মীকে তাদের কাজে বাধা দেওয়া ও বন্ড শর্ত অমান্য করার মত চার্জ দেওয়া হয়েছে।
We’re now on Telegram- Click to join
উল্লেখ্য, এদিন সকালে সিজেপি-র কিছু সমর্থকের সাথে এই তিন সিজেপি নেতা গেট টপকে পৌঁছে যান যন্তর মন্তরে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও-ও তাঁরা শেয়ার করেন। সেখানেই তাঁরা আটক হন দিল্লি পুলিশের হাতে। তারপর তাঁদের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না তাঁদের আইনজীবীর বলেই অভিযোগ করেন তাঁদের আইনজীবী অর্থাৎ লিগ্যাল হেড রত্না সিং।
We’re now on WhatsApp- Click to join
এদিন তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন যে, রাত ঠিক তিনটে নাগাদ তাঁদের নিয়ে আসা হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। সকালে তাঁদের পেশ করা হচ্ছে মন্দির মার্গ থানা এলাকার বিশেষ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বলেই জানানো হয়েছে তাঁদের আইনজীবীর তরফে।
Decades down the line, children will open their history books and come across this Image.
The first thought that will strike their minds is, “Why were the police stopping these people from waving Tiranga?”
Won’t you feel ashamed to look them in the eyes and tell them, “They… pic.twitter.com/quNlqp5gOH
— Cockroach Janta Party – CJP (@Cockroachisback) October 14, 2026
এ প্রসঙ্গে, এদিন দিল্লি পুলিশ জানিয়েছে, গতকাল অনুমতি ছাড়াই যন্তর মন্তরের প্রতিবাদস্থলে প্রবেশ করার দায়ে সিজেপি-র নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস, এবং অজিঙ্ক শিন্ডেকে ‘প্রতিরোধমূলক গ্রেফতার’ হিসাবে করা হয়েছে।
Read More- যন্তর মন্তরে পৌঁছানোর পর আটক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
এছাড়া দিল্লি পুলিশ আগামীকাল মন্দির মার্গের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের হাজির করবে আদালতে। এদিন যন্তর মন্তরে অনুমতি ছাড়া অনাধিকার প্রবেশের অভিযোগে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডের বিরুদ্ধে দিল্লি পুলিশ একটি এফআইআর-ও দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ সূত্রে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







