Bangla Newsনিৰ্বাচন

Suvendu Adhikari on By Election: ‘রেজিনগরেও এবার জিতব, নন্দীগ্রামে বাড়বে ব্যবধান’, ভোট শেষ হতেই এমনটাই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এছাড়াও রেজিনগরে বিজেপি ঠিক কত ভোট পাবে, তা নিয়েও এদিন ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী৷ রেজিনগরে গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ৬৪ হাজারের বেশি ভোট পেয়ে হয়েছিলেন দ্বিতীয়৷

Suvendu Adhikari on By Election: উপনির্বাচনে রেজিনগরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিয়ে বসলেন হিসেবও

হাইলাইটস:

  • উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • ভোটগ্রহণ শেষ হওয়ার পরই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী
  • নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও জানালেন জয়ের ব্যবধান

Suvendu Adhikari on By Election: নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও জয় হবে বিজেপির। গতকাল ভোটগ্রহণ শেষ হওয়ার পরই এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

We’re now on Telegram- Click to join

এছাড়াও রেজিনগরে বিজেপি ঠিক কত ভোট পাবে, তা নিয়েও এদিন ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী৷ রেজিনগরে গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ৬৪ হাজারের বেশি ভোট পেয়ে হয়েছিলেন দ্বিতীয়৷ এবার রেজিনগরে বিজেপি প্রার্থী এদিন ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোট পাবেন বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

We’re now on WhatsApp- Click to join

প্রথম থেকেই নন্দীগ্রাম উপনির্বাচনে জয় পাওয়া নিয়ে নিঃসংশয় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ নিজের গড় নন্দীগ্রামে এবার বিজেপি প্রার্থী হাসি রানি রথকে রেকর্ড মার্জিনে জেতানোকেই পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল ভোটগ্রহণ শেষেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নন্দীগ্রামে যে ব্যবধানে তিনি জিতেছিলেন, তার তুলনায় অন্তত ৫ থেকে ৬ গুন বাড়বে এবারে বিজেপি-র জয়ের ব্যবধান৷

এই উপনির্বাচনে মোট ৮১ শতাংশ ভোট পড়েছে৷ যা রাজ্য সরকারের প্রতি মানুষের সমর্থনেরই ইঙ্গিত বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগরে সংখ্যালঘুদের একাংশের সমর্থন পাওয়া নিয়েও তিনি কেন আশাবাদী, তারও এবার ব্যাখ্যা দিয়েছেন। এরই সাথে তিনি স্পষ্ট করেছেন যে, রেজিনগরে বিজেপি-র সঙ্গে মূল লড়াই হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির সাথেই।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘৫ মাসের সরকার হয়েছে ভোটাররা সরকারের সাথেই থাকতে চায়। ভোট পড়েছে প্রায় ৮১ শতাংশের বেশি। যা এই উপনির্বাচনে এবার রেকর্ড। অন্নপূর্ণা প্রাপকদের মধ্যে আছে ২৪ লক্ষ মুসলিম মহিলাও। আমার বিশ্বাস যে মহিলারা ভোট দিয়েছে বিজেপিকে এই সুবিধা পাওয়ার জন্যই। এই ভাবনা কাজ করেছে মুসলিমদের মধ্যে যে এই সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো ভেদাভেদ করে না। এছাড়া মহিলাদের পাশাপাশি যুব সম্প্রদায়ের ভোটও আসবে বিজেপি-র ঝুলিতেই।’

Read More- পুজোর আগেই ফের বাড়ানো হল ভাতা, ছাত্রীদের জন্যও বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের মহিলা এবং যুবকরা ভোট দিয়েছে। তবে সংখ্যালঘু বয়স্কদের ভোট পাইনি আমরা। ওঁরা হয়তো হুমায়ুন বাবুর ছেলেকেই ভোট দিয়েছেন। আর কোথাও সিপিএম ছিল না। দুটো জায়গাতে বামেদের কোনও অস্তিত্ব ছিল না।’

আগামী শুক্রবার অর্থাৎ ৯ তারিখ হবে রেজিনগর এবং নন্দীগ্রাম উপনির্বাচনের ফলপ্রকাশ।

এইরকম আরও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button