Entertainment

Raj-Subhashree: দেশু ৭-এর ‘আমি তোর শুধু’ গানের সুরে সুর মিলিয়ে স্ত্রীর সঙ্গে রোমান্সে মজলেন রাজ চক্রবর্তী

এ মুহূর্তে ট্রেন্ডিং দেব-শুভশ্রীর ‘দেশু ৭’। ছবির পোস্টার থেকে শুরু করে সংলাপ এই সবকিছুতেই মজেছেন সাধারণ দর্শকরা। তাই এবার সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে দিলেন রাজও।

Raj-Subhashree: স্ত্রী শুভশ্রীকে নিয়ে এবার ফিল্মি স্টাইলে রোমান্সে ভরা ছবি পোস্ট স্বামী রাজের

হাইলাইটস:

  • ‘দেশু ৭’ প্রচারের জন্য গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন দেব এবং শুভশ্রী
  • এরই মাঝে দেব-শুভশ্রীর ব্যক্তিগত জীবন নিয়ে উঠে আসছিল বহু প্রশ্ন
  • তবে এবার অন্যরকম কায়দায় নিন্দুকদের সমালোচনার জবাব দিলেন রাজ

-প্রেমিকার জুটি তাই খুব স্বাভাবিকভাবেই বারংবার উঠে আসে দেব এবং শুভশ্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন। দেবের সাথে শুভশ্রীর এহেন ঘনিষ্ঠতা কতটা ভালো চোখে দেখছেন রাজ চক্রবর্তী আর রুক্মিণীও কি মেনে নিয়েছে তাঁদের এই বন্ধুত্ব? এমন বহু প্রশ্নরই আনাগোনা করছে সকলের মনে। তাই এবার এই সব প্রশ্নেরই জবাব দিলেন রাজ চক্রবর্তী, তাও আবার রীতিমতো অন্যরকম কায়দায়।

We’re now on Telegram- Click to join

এ মুহূর্তে ট্রেন্ডিং দেব-শুভশ্রীর ‘দেশু ৭’। ছবির পোস্টার থেকে শুরু করে সংলাপ এই সবকিছুতেই মজেছেন সাধারণ দর্শকরা। তাই এবার সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে দিলেন রাজও। ‘দেশু ৭’ -এর হিট গান ‘আমি তোর শুধু তোর’ এর নেপথ্যে বাজিয়ে এবার রীতিমতো ফিল্মি স্টাইলে স্ত্রী শুভশ্রীকে করলেন রাজ ভালোবাসার অঙ্গীকার।

We’re now on WhatsApp- Click to join

এদিন যে ছবিটি রাজ পোস্ট করেছেন সেই খানের ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ভীষণ ক্যাজুয়াল সাজে দুজনেই বসে রয়েছেন। হাতের আঙ্গুলের ভঙ্গিমায় তাঁরা দুজনে লাভ সাইন ফুটিয়ে তুলেছেন। এবং ক্যাপশনে স্ত্রী শুভশ্রীকে ভালোবাসায় ভরিয়ে রাজ লিখলেন, ‘আই লাভ ইউ মাই লাভ’ আর এরই সঙ্গে লাভ ইমোজিও দিয়েছেন।

Raj-Subhashree

পরিচালক রাজের এই পোস্টই বহু নিন্দুকদের সমালোচনারই এবার কড়া জবাব দিল। দেবের সাথে শুভশ্রী ছবিতে ফের জুটি বাঁধার পর থেকেই অভিনেত্রী শুভশ্রীর ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভিন্ন কৌতুহলের সৃষ্টি হয়েছিল, তাই এবার তারই অবসান ঘটল পরিচালক রাজের এই মিষ্টি পোষ্টের হাত ধরেই।

Read More- নৌসেনা নয়, UK-এর নামজাদা কোম্পানির মেরিন ইঞ্জিনিয়ারই মিমির হবু বর, কে এই সিদ্ধার্থ দত্ত?

উল্লেখ্য, এ বছর দুর্গা পুজোতেই মুক্তি পেতে চলেছে দেব এবং শুভশ্রীর ‘দেশু ৭’। তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচার পর্বর পর এবার উত্তরবঙ্গের দিকে পাড়ি দিয়েছেন দেব-শুভশ্রী। বহু বছর পর আবার সেই পুরনো জুটিকে স্বমহিমায় বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা মুখিয়ে রয়েছেন ভক্তরা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button