CM Meeting with Ambuja Neotia: আদানির পর এবার অম্বুজা নেওটিয়া গোষ্ঠী! মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ অম্বুজা নেওটিয়া কর্ণধার হর্ষ নেওটিয়ারের
আর এবার আরও এক শিল্পপতির সাথে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হওয়া নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। অম্বুজা নেওটিয়া কর্ণধার হর্ষ নেওটিয়ারে সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ।
CM Meeting with Ambuja Neotia: অম্বুজা নেওটিয়া কর্ণধার হর্ষ নেওটিয়ারে সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে উত্তেজনা তুঙ্গে
হাইলাইটস:
- আর কিছুদিনের মধ্যে রাজ্যের শিল্প নীতি ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর
- গতকাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন রিয়ায়েন্স গোষ্ঠীর উচ্চ পদস্থ কর্তারা
- এবার এরই মাঝে অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাক্ষাৎ
CM Meeting with Ambuja Neotia: পালা বদলের পর বিজেপি ক্ষমতায় আসার পর আগেই বলেছিল যে বাংলায় প্রচুর শিল্প আসবে। আর ঠিক তেমনইটাই এবার হল। একাধিক শিল্পপতিদের সাথে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে বাংলা থেকে ঘুরে গিয়েছেন গৌতম আদানি এবং তাঁর স্ত্রী।
We’re now on Telegram- Click to join
আর এবার আরও এক শিল্পপতির সাথে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হওয়া নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। অম্বুজা নেওটিয়া কর্ণধার হর্ষ নেওটিয়ারে সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। পালা বদলের পরে মুখ্যমন্ত্রীর সাথে বহুবার সাক্ষাৎও করেছেন তিনি।
We’re now on WhatsApp- Click to join
অন্যদিকে, হর্ষকে দেখা গিয়েছে রাজ্য সরকার সম্পর্কিত বিভিন্ন শিল্প সংক্রান্ত অনুষ্ঠানে। আর কিছুদিনের মধ্যে রাজ্যের শিল্প নীতি ঘোষণা করার কথাও রয়েছে বাংলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই আবহে গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে হর্ষ নেওটিয়ার সাক্ষাৎ বেশ অর্থবহ। কার্যত, হেলথকেয়ার, আবাসন, শিক্ষা এবং পরিকাঠামো নির্মাণের সাথে জড়িয়ে রয়েছেন আম্বুজা নেওটিয়ার গোষ্ঠী। এই সব ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে গোষ্ঠীর শীর্ষ কর্তার।
The Chairman of the Ambuja Neotia Group, Shri Harshavardhan Neotia, met the Hon’ble Chief Minister of West Bengal, Shri Suvendu Adhikari, today.
A moment from their interaction. pic.twitter.com/XPs6PJzsNK
— Chief Minister's Office, Govt. of West Bengal (@cmowbgov) September 30, 2026
এদিকে আবার গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছেন রিয়ায়েন্স ইন্ডাস্ট্রির উচ্চ পদস্থ কর্তারাও। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের বিদ্যুৎ, চলচ্চিত্র শিল্প, পরিবহন, পরিকাঠামো এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রির পূর্বাঞ্চলের অধিকর্তা তরুণ ঝুনঝুনওয়ালা-সহ আরও ১০ জন প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সাথেও এর আগেও তাঁদের এক প্রস্থ বৈঠক হয়েছে।
এই বৈঠকে হাজির ছিলেন অর্থ দফতরের অতিরিক্ত মুখসচিব প্রভাব মিশ্র, ভূমি এবং ভূমি সংস্থার দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা, পূর্ত সচিব অন্তরা আচার্য, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু-সহ আরও অন্যান্য আধিকারিকরাও। এই সব কিছুর মধ্যেই এবার নেওটিয়া গোষ্ঠীর সাথে বৈঠক হতে পারে বলেই জানা যাচ্ছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







