Entertainment

Srijit Mukherji: এবার সৃজিতের হাত ধরেই পর্দায় ‘শাকচুন্নি’! আপামর বাঙালিয়ানার গল্প নিয়ে উচ্ছ্বসিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

বইয়ের পাতা থেকে শুরু করে উপন্যাসই হোক অথবা গল্পকে সিনেমা এবং সিরিজের আকারে এবার দর্শকের পাতে তুলে ধরতেই সৃজিত মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার।

Srijit Mukherji: ‘শাকচুন্নি’র এবার স্বত্ব কিনলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সিনেমা নাকি সিরিজ আকারে আসবে? জেনে নিন

হাইলাইটস:

  • নতুন কাজের ঘোষণা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের
  • পুজোর মরশুমে এবার নয়া চমক সৃজিত মুখোপাধ্যায়ের
  • সম্প্রতি শাকচুন্নি গল্পের স্বত্ব কিনেছেন সৃজিত মুখোপাধ্যায়

Srijit Mukherji: এবারের পুজোর বক্স অফিসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাজি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। ইতিমধ্যে প্রচার ঝলকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রশংসা অর্জন করেছেন। আর পুজোর মরশুমে বড় পর্দায় ঝড় তোলার জন্য তার প্রাক্কালে এবার নয়া কাজের খবর দিলেন পরিচালক। অর্ণব রায়ের লেখা বড় পর্দায় ‘শাকচুন্নি’ গল্পকে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক জানিয়েছেন যে, সম্প্রতি এই গল্পের স্বত্ব কিনেছেন পরিচালক।

We’re now on Telegram- Click to join

বইয়ের পাতা থেকে শুরু করে উপন্যাসই হোক অথবা গল্পকে সিনেমা এবং সিরিজের আকারে এবার দর্শকের পাতে তুলে ধরতেই সৃজিত মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। আর সেকারণেই যখন পরিচালক নয়া কোনও গল্পের স্বত্ব কেনেন, সেটাই বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় মুখিয়ে থাকে আপামর বাঙালি দর্শকরা। এবার ‘শাকচুন্নি’র ক্ষেত্রেও যে এর ব্যতিক্রম হবে না, তা বেশ বলাই বাহুল্য।

We’re now on WhatsApp- Click to join

পরিচালক জানালেন, অনেক দিন ধরেই অর্ণব রায়ের লেখা নিয়ে তার কাজ করার বেশ ইচ্ছে রয়েছে। ‘এমনকী, আমাদের প্রথমে ‘মহাভারত মার্ডার্স’ নিয়েই তবে কাজ করার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি। তারপর খুব ইচ্ছে ‘যাত্রিক’ অবলম্বনে কাজ করার। তবে ২০২৪ সালে ‘শাকচুন্নি’ বলে ওর একটা গল্প বের হয়। সেটা পড়ে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। এবং সেই থেকেই এই দু’বছর প্রস্তাব দিয়েছি প্রচুর প্ল্যাটফর্মকেই। অনেকেই উৎসাহও দেখিয়েছে।” আর এবার সেই গল্পকেই বড় পর্দার উপযোগী করে তুলবেন পরিচালক।

গতকাল বিকেলে এই নয়া কাজের খবর দেওয়ার পর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এও জানিয়েছেন যে, “২০২৬ সালে ‘শাকচুন্নি’র কপিরাইটের একটা বিষয়ও ছিল। একটা প্রযোজনা সংস্থাকে দেওয়া ছিল। সেই চুক্তির মেয়াদও শেষ হওয়ায় আমার প্রযোজনা সংস্থা ম্যাচকাট স্বত্ব কিনে নিয়েছে ‘শাকচুন্নী’র। খুব শীঘ্রই সেই গল্পটিকে হয় আমরা বড়পর্দায় আর নইলে সিরিজের আকারে নিয়ে আসছি।”

Read More- অগ্নিমিত্রা পালের সঙ্গে হাসি মুখে ছবি পোস্ট শ্রীলেখা মিত্রর, সঙ্গে একটি লম্বা বার্তা! বামমনস্ক অভিনেত্রী কি তবে বিজেপিতে?

এছাড়া অন্যদিকে লেখক অর্ণব রায় জানালেন, “বহু দিন ধরেই সৃজিতের সাথে কাজের ইচ্ছে ছিল। কিন্তু ‘শাকচুন্নি’ আদ্যোপান্ত বাঙালিয়ানার গল্প। আর এই গল্পকে ভালো করে বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত সৃজিতই। ওঁর সাথে কাজের জন্য এবার মুখিয়ে রয়েছি।”

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button