Trending News: বিজেপির হয়ে প্রচারে সুকান্ত ৭.৫ লক্ষ এবং সায়ক নিয়েছিল ২.৫ লক্ষ টাকা, আর কার কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? জেনে নিন
সূত্রের খবর, নির্বাচনী প্রচারে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বিজেপি-র হয়ে সুকান্ত কুণ্ডুও সরাসরি তবে নিজের অ্যাকাউন্টে টাকা নেননি। নিয়েছেন মা এবং বাবার নামে।
Trending News: এদিন এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে, নির্বাচনী প্রচারে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কে কত টাকা নিয়েছে? দেখে নিন
হাইলাইটস:
- সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ট্রেন্ড করছে কুয়েকটি নাম
- সায়ক চক্রবর্তী থেকে শুরু করে ‘ননসেন’ শমীক অধিকারী
- একজন আড়াই নিয়েছেন তো আরেকজন নিয়েছেন ১৩ লাখ
Trending News: এদিন সম্প্রতি সমাজ মাধ্যমে আচমকা ঘুরে বেড়ায় ইসিআই-এর একটি তালিকা। যেখানে একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বাংলাসহ মোট ৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপি মোট ৫২৯.৩৮ কোটি টাকা খরচ করেছেন। আর এর সিংহভাগই পশ্চিমবঙ্গে খরচ হয়েছে। এই তালিকায় হাইলাইট হয়েছে যে নামগুলি তা হল সায়ক চক্রবর্তী এবং ‘ননসেন’ অর্থাৎ শমীক অধিকারী। তবে এবার সময় গড়াতেই সামনে আসতে শুরু করে আরও তথ্য।
We’re now on Telegram- Click to join
সূত্রের খবর, নির্বাচনী প্রচারে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বিজেপি-র হয়ে সুকান্ত কুণ্ডুও সরাসরি তবে নিজের অ্যাকাউন্টে টাকা নেননি। নিয়েছেন মা এবং বাবার নামে। বাবা সুব্রত কুন্ডু-র অ্যাকাউন্টে ঢুকেছে ৩ লক্ষ টাকা এবং মা শিখা কুন্ডু-র অ্যাকাউন্টে ঢুকেছে ৪.৫ লক্ষ টাকা। আর এই দাবি সত্যি হলেই, তবে সুকান্ত কুণ্ডুর কাছে মোট ঢুকেছে ৭.৫ লক্ষ টাকা।
We’re now on WhatsApp- Click to join
খবর, ‘ক্যানডিড ক্লে’ অর্থাৎ ইতি কর্মকারের অ্যাকাউন্টে ঢুকেছে ৩ লক্ষ টাকা, আরজে প্রিয়াঙ্কা অর্থাৎ প্রিয়াঙ্কা সরকারের অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ১৫ লক্ষ টাকা, আর ‘সঙ্গে অদ্বিতীয়া’ অর্থাৎ জ্যোতিরাদিত্য রায়ের অ্যাকাউন্টে ঢুকেছে ১৭.৮ লক্ষ টাকা। ইউটিউব চ্যানেল ‘প্রিয় বন্ধু মিডিয়া’-র অর্থাৎ শুদ্ধশীল ঘোষের অ্যাকাউন্টে ঢুকেছে ৫১ লক্ষ টাকা। আর সায়ক চক্রবর্তীর অ্যাকাউন্টে ঢুকেছে ২.৫ লক্ষ টাকা। এবং শমীক অধিকারীর অ্যাকাউন্টে ঢুকেছে ১৩ লক্ষ টাকা।
VERY IMPORTANT
Remember the #Kolkata Olypub controversy ?
In January 2026, content creator Sayak Chakraborty alleged that he had been served beef instead of the mutton steak he had ordered. The video went viral, a poor Muslim waiter was arrested, and the incident quickly… pic.twitter.com/zg50Rn1WM5
— Tamal Saha (@Tamal0401) September 24, 2026
উল্লেখ্য, এদিকে পেশায় একজন ইঞ্জিনিয়র সুকান্ত কুণ্ডু এবং ভোট পূর্ববর্তী বাংলায় তৎকালীন সরকারের বিরোধিতায় বেশ কিছু ভিডিও বানিয়েছিলেন। যাতে সরকার বদলের ডাক ছিল।
এর পাশাপাশি, সায়কের সাথে অলিপাবে বিফ-কাণ্ডের সময়ও তিনি তাঁর সঙ্গে ছিলেন। সায়কের ভ্লগে সেই ওয়েটারকেও বকাঝকা করতে দেখা যায় তাঁকে। যদিও পরবর্তীতে সায়ককে নিয়েই বেশি জলঘোলা হয়। তবে সুকান্তর পক্ষ থেকেও দেখা যায় সব দায় বন্ধু সায়কের ঘাড়েই চাপিয়ে দিতে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







