Entertainment

Srijala-Nandini: বিগ বসের ঘরে ঘোড়ার ওপর ক্যাপ্টেন হওয়ার লড়াইয়ে নন্দিনীর ধাক্কায় রক্তাক্ত সৃজলা!

এই ঘটনার পরই নেটপাড়ায় নন্দিনীর বিরুদ্ধে উঠেছে আইনি ব্যবস্থা এবং শো থেকে অবিলম্বে বহিষ্কার করার জোর দাবি! নন্দিনীকে এদিন কটাক্ষে ভরিয়ে দিয়েছে সৃজলা ভক্তরা।

Srijala-Nandini: সৃজলার সাথে এহেন আচরণে নন্দিনীকে ‘অসভ্য মেয়েকে’ বলে আখ্যা দিয়ে বাদ দেওয়ার দাবি নেটপাড়ার

হাইলাইটস:

  • পর্দার থেকেও বাস্তবে বেশি ভিলেন নন্দিনী দত্ত
  • এদিন বিগ বসের ঘরে সৃজলাকে ধাক্কা নন্দিনীর
  • নন্দিনীর ওপর ক্ষোভে ফেটে পড়ল নেটবাসীরা

Srijala-Nandini: বিতর্কে ভরপুর ‘বিগ বস বাংলা’-র ঘর! ক্যাপ্টেন নির্বাচনের টাস্ক ঘিরে ঘটে গিয়েছে এক মারাত্মক এবং মর্মান্তিক দুর্ঘটনা। সহ-প্রতিযোগী নন্দিনীর এদিন হিংস্র আক্রমণের মুখে পড়ে ঘোড়া থেকে রীতিমতো নিয়ন্ত্রণ হারিয়ে নীচে আছড়ে পরেছেন সৃজলা গুহ! মুখে, ঘাড়ে, মাথায় এবং হাতে মারাত্মক চোট পেয়ে যন্ত্রণায় এদিন চিৎকার করে ওঠেন অভিনেত্রী সৃজলা।

We’re now on Telegram- Click to join

এই ঘটনার পরই নেটপাড়ায় নন্দিনীর বিরুদ্ধে উঠেছে আইনি ব্যবস্থা এবং শো থেকে অবিলম্বে বহিষ্কার করার জোর দাবি! নন্দিনীকে এদিন কটাক্ষে ভরিয়ে দিয়েছে সৃজলা ভক্তরা। নিরপেক্ষ দর্শকের চোখেও এদিনের ক্ষমার অযোগ্য হয়ে দাঁড়িয়েছে নন্দিনীর কাণ্ড।

We’re now on WhatsApp- Click to join

এদিন ক্যাপ্টেন হওয়ার শেষ দৌড়ে এগিয়ে ছিলেন তনুশ্রী, মনামী, সৃজলা, জিতু এবং রাজবীর। বিগ বসের নিয়ম ছিল যে কাঠের ঘোড়ায় চড়ে থাকতে হবে এবং আঘাত না করেই টেনে নামাতে হবে প্রতিপক্ষকে। এদিন খেলা শুরু হতেই প্রথম শিকার হন রাজবীর, যাকে চতুরতার সাথে নন্দিনী নীচে নামিয়ে দেন। এরপরই নন্দিনীর চোখ পড়ে সৃজলার দিকে। খেলা শুরুর ঠিক আগেই অভিনেত্রী সৃজলা আশ্বাস দিয়েছিলেন যে তিনি একেবারে নিরপেক্ষ থাকবেন, কিন্তু খেলা শুরু হতেই বদলে যায় সমীকরণ।

প্রথমবার আক্রমণের সময় দুর্নিবার এগিয়ে এসে অভিনেত্রী সৃজলাকে সামলে নিলেও, নন্দিনী দ্বিতীয়বার এতটাই মরিয়া হয়ে আক্রমণ চালায় যে সে নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে ভয়াবহভাবে মাটিতে পড়ে যান অভিনেত্রী সৃজলা। যন্ত্রণায় কাতর সৃজলাকে তৎক্ষণাৎ বিগ বসের মেডিকেল রুমে পাঠাতে হয় চিকিৎসার জন্য। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Read More- মাধুরীর ভূমিকায় এবার কৌশানি! চন্দ্রমুখীর জন্য কেন কৌশানিকেই বাছলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়?

এই ঘটনার পরেই রেগে লাল হয়ে গিয়েছিলাম নেটপাড়া। দর্শকদের স্পষ্ট কথা যে— এই ধরনের শারীরিক নির্যাতন বিনোদনের নামে সহ্য করা হবে না! নন্দিনীকে ‘বেয়াদব’ মন্তব্য নেটিজেনদের, ‘অশিক্ষিত’ এবং ‘ক্রিমিন্যাল’ বলেও অ্যাখ্যা দিয়ে লাল কার্ড দেখানোর দাবি। এখন দেখার বিষয় যে, ঘরের ভেতরে এহেন মারাত্মক কাণ্ড ঘটানোর পর সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিগ বস কী কঠিন শাস্তি ঘোষণা করেন নন্দিনীর বিরুদ্ধে!

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button