Politicsনিৰ্বাচন

Ritabrata Banerjee on TMC Symbol: ‘মূল্যবোধ দীর্ঘজীবী হোক…’, জোড়া ফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে পোস্ট ঋতব্রতর

গতকাল নির্বাচন কমিশনে নথি নিয়ে শুনানিতে উপস্থিত হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে কী কথা হয়েছে, তা না জানালেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

Ritabrata Banerjee on TMC Symbol: প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন ঋতব্রত, তবে প্রতীক ফ্রিজ করল কমিশন

হাইলাইটস:

  • গতকাল কমিশনে শুনানিতে হাজির হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
  • সব প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন কমিশনকে, দিয়েছেন প্রয়োজনীয় নথিও
  • তবে প্রতীক ফ্রিজ হতেই মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা ঋতব্রতর

Ritabrata Banerjee on TMC Symbol: দুই পক্ষের সাথে কথা বলার পর গতকাল রাতে তৃণমূল কংগ্রেস তথা জোড়াফুল প্রতীক নিয়ে রায় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূলের ক্ষেত্রেও শিব সেনার মতোই একই পথে হেঁটে প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন উপনির্বাচনে কোনও পক্ষই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা এই ‘জোড়া ফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশন এই রায় দেওয়ার কয়েক ঘণ্টা পরই সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

আশাবাদী ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

গতকাল নির্বাচন কমিশনে নথি নিয়ে শুনানিতে উপস্থিত হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে কী কথা হয়েছে, তা না জানালেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। সব প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন নির্বাচন কমিশনকে, প্রয়োজনীয় নথিও দিয়েছেন।

We’re now on Telegram- Click to join

নির্বাচন কমিশন কোনও পক্ষকেই জোড়া ফুল প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, সেই রায়কেই স্বাগত জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে গণতান্ত্রিক দেশে কারও হাতে থাকতে পারে না কোনও দলের মালিকানা, এবার সেটাই প্রমাণিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের রায়ে প্রমাণিত যে রাজনৈতিক দল কখনও কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না। এটা উত্তর কোরিয়া নয়। এটা মগের মুলুক নয়। এখানে নিজের ব্যক্তিগত মালিকানা বলে কিছু হয় না।” পরে আবার শুনানির সুযোগ থাকবে। আজ বৈঠক করে কোন নাম এবং প্রতীক তাঁদের পছন্দ, সেটা নির্বাচন কমিশনকে জানাবেন তাঁরা। কমিশনের সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করছেন তিনি।

Read More- কারা পাবে জোড়া ফুলের এই প্রতীক? নাকি মিলবে কোনও অন্তর্বর্তী নির্দেশ, তৃণমূলের প্রতীক প্রশ্নে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

মধ্যরাতেই পোস্ট ঋতব্রতর

এদিন মধ্যরাতে এক্স মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, “রাজনীতি এক চিরন্তন যুদ্ধ। প্রত্যেক ঘণ্টায়, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডের যুদ্ধ। এমন এক সংগ্রাম, যা প্রতিনিয়ত আমাদের স্বার্থ এবং অগ্রাধিকারকে বদলে দেয়।” এদিন তিনি আরও লিখেছেন, “ভারতীয় সংবিধানে প্রতিষ্ঠিত গণতন্ত্রের আদর্শ এবং মূল্যবোধ দীর্ঘজীবী হোক।”

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button