Shamik Bhattacharya on NCPI: ‘বিজেপির পতাকা হাতে নিলেই সমস্ত পাপ ধুয়ে যাবে না’, চুপ কাকলি-শতাব্দী, কটাক্ষ শমীকের
এর উত্তর এড়িয়ে গিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং বিষয়টি জানেনই না বলে দাবি করেছেন সাংসদ শতাব্দী রায়। জগদীশ চন্দ্র বসুনিয়ার এহেন মন্তব্য নিয়েই এবার উত্তর দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
Shamik Bhattacharya on NCPI: এনসিপিআই সাংসদদের দলে নেওয়ার জল্পনা এদিন হেসেই ওড়ালেন শমীক ভট্টাচার্য
হাইলাইটস:
- এদিন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া বিস্ফোরক দাবি করেছেন
- এনসিপিআইয়ের ১৭ জন নাকি বিজেপিতে যোগ দেবেন
- এবার দলের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য
Shamik Bhattacharya on NCPI: সম্প্রতি ‘বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনওরকম বাধা নেই’, এমনটাই বলেছেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর কথা অনুসারে, কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ ১৭ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন এই দুর্গা পুজোর আগেই। তবে এখনও পর্যন্ত বসুনিয়ার এই দাবির সমর্থনে মুখ খোলেননি এনসিপিআই-এর কোনও সাংসদই।
We’re now on Telegram- Click to join
এর উত্তর এড়িয়ে গিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং বিষয়টি জানেনই না বলে দাবি করেছেন সাংসদ শতাব্দী রায়। জগদীশ চন্দ্র বসুনিয়ার এহেন মন্তব্য নিয়েই এবার উত্তর দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
We’re now on WhatsApp- Click to join
এদিন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া দাবি করেছেন, ৩ জন সাংসদ বাদে এনসিপিআইয়ের বাকি ১৭ জনই শীঘ্রই যোগ দেবেন বিজেপিতে। এই দাবির কথা শুনেই এবার তা নস্যাৎ করে দিলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি যে, এমন কোনও সিদ্ধান্ত নেয়নি দল। তৃণমূল থেকেও ভবিষ্যতেও কেউ বিজেপিতে যোগ দেবে না বলেই জানিয়ে দিলেন তিনি।
Fake news.
Shamik Bhattacharya already replied to them by saying "One can't join BJP whenever they want. BJP has to accept it" https://t.co/Yq05px7kGy— বাংলার টিনটিন (@Banglar_Tintin) September 14, 2026
এবার দলের কী সিদ্ধান্ত?
এদিন শমীক ভট্টাচার্য বলেছেন, “এই মুহূর্তে কেউ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে না, অদূর ভবিষ্যতেও করবে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ। মানুষ ভুলে যায়নি তৃণমূলের করা অত্যাচার। এখন একটা কিছু সাংসদ মিলে নতুন একটা দল তৈরি করেছে। এনডিএ-কে তারা সমর্থন করেছে, স্বাগত জানাই আমরা। তবে কেউ বিজেপিতে আসছে না।”
Read More- ‘তৃণমূল এবার কার?’ মমতা এবং ঋতব্রত এই দুই শিবিরকেই এবার তলব নির্বাচন কমিশনের
‘বিজেপির পতাকা হাতে নিলেই সমস্ত পাপ মুছে যাবে না’
জগদীশ চন্দ্র বসুনিয়ার দাবি শুনে শমীক ভট্টাচার্য আরও বলেন, “উনি ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁকে নেবে কি না বিজেপি, সেটা এবার বিজেপির ব্যাপার। যাঁরা ২০২১ সালের ২রা মে-র পর ২৭ দিনে খুন করেছে ৫৬ জন বিজেপি কর্মীকে, গণধর্ষণ করেছে ২০০ জন বিজেপি মহিলা কর্মীকে, বাড়ি ভাঙা জেসিবি দিয়ে, থুতু ফেলে চাটানো, জরিমানা নিয়ে বাড়ি ফেরানো, মাথা কামিয়ে দেওয়া, অটো-টোটো স্ট্যান্ড থেকে ছেলেদের বের করে দেওয়া—এগুলো ভুলে যায়নি বিজেপি। সুতরাং, বিজেপির পতাকা হাতে নিলেই যে সব পাপ মুছে যাবে, সেটা মনে করার আর কোনও কারণ নেই।”
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





