Suvendu Adhikari at Jadavpur: ‘জঞ্জাল সাফাই করতে আমি জানি’, যাদবপুরে দাঁড়িয়ে কোন জঞ্জাল সাফাইয়ের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
এদিন আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? যাদবপুর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মিছিলের স্লোগান কী? আজাদি। কীসের আজাদি? আজাদি দিয়ে গিয়েছেন ক্ষুদিরাম বসুরাই।
Suvendu Adhikari at Jadavpur: দেশবিরোধী স্লোগান বরদাস্ত হবে না, এদিন যাদবপুর থেকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হাইলাইটস:
- যাদবপুর থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
- এদিন জঞ্জাল সাফাইয়েরও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
- যাদবপুরে দাঁড়িয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
Suvendu Adhikari at Jadavpur: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এদিন জাতীয় গান নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারই যাদবপুরে দাঁড়িয়ে ১০ হাজার কণ্ঠে গাওয়া হয় বন্দে মাতরম। সেখানেই মঞ্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একগুচ্ছ ‘কীর্তিকলাপ’ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরইসঙ্গে তাঁর কঠোর হুঁশিয়ারি, “আমি ওই পুলিশমন্ত্রী— জঞ্জাল সাফাই করতে আমি জানি।”
We’re now on Telegram- Click to join
এদিন আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? যাদবপুর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মিছিলের স্লোগান কী? আজাদি। কীসের আজাদি? আজাদি দিয়ে গিয়েছেন ক্ষুদিরাম বসুরাই। কীসের আজাদি চান আপনারা? গাঁজা খাওয়ার আজাদি? হেরোইন খাওয়ার আজাদি? ড্রাগ নেওয়ার আজাদি? টুকরে টুকরে গ্যাং। যখন অবন্তীপুরায় ৪৫ জন সিআরপিএফ-কে উড়িয়ে দেয় পাক জঙ্গিরা, সেদিন মিছিল করতে দেখা যায় না এই বেয়াদপগুলোকে। শোক প্রকাশ করতেও দেখা যায় না। হিসেবের একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছে। নয় এরা থাকবে— নয় আমরা থাকব। মাঝখানে আর কোনো কিছু হবে না।”
We’re now on WhatsApp- Click to join
এই হস্টেলের পড়ুয়াদের ভয় দেখানো হয় বলেও এদিন মন্তব্য করে মুখ্যমন্ত্রীর সংযোজন, “হস্টেলে থাকা ছাত্র-ছাত্রীদের থ্রেট কালচারের মধ্যে রাখা হয়। তাদের ধমক দেওয়া হয়। জোর করে বের করে নিয়ে যাওয়া হয়। এখানে ৯০ ভাগ রাষ্ট্রবাদী পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তারাই আমাদের বলেছে, জোর করে হস্টেল ফাঁকা করে মিছিলে নিয়ে যায় তথাকথিত চে গুয়েভারা নাকি কীসব নাম যেন লেখা গেঞ্জিতে। আর না গেলে বলে, রানাঘাটের ওই দরিদ্র পরিবারের ছাত্রটার যে পরিণতি করেছি, তোদেরও এবার তাই পরিণতি হবে।”
#WestBengal Chief minister Suvendu Adhiakri warns the left and ultra left students in #Jadavpur. CM Adhikari says-
“Kashmir mange azadi??? Listen carefully, our Indian #AirForce has already eliminated the clan of Masood Azhar through Operation Sindoor and we will one day be able… pic.twitter.com/xt43g9JfIZ
— Rajesh Saha (@Journo_Rajesh) August 28, 2026
‘যাদবপুর নাকি লেনিননগর’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
এদিন যাদবপুর নিয়ে বামেদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এই সরকার হচ্ছে শক্তিশালী সরকার। রাষ্ট্রবাদ দেশপ্রেমের জনজাগরণ ঘটিয়ে যাদবপুর, সোনারপুর, টালিগঞ্জ আপনারাই পরিষ্কার করে দিয়েছেন। অনেকেই বলত যে, যাদবপুর নাকি লেনিননগর…।”
Read More- যাদবপুরে দাঁড়িয়েই বন্দে মাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কবে আর কখন? জেনে নিন
এদিন এরই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, “প্রাক্তন ছাত্র হওয়ার পরেও হস্টেলে কী করে থাকেন, এটাও আমি দেখব। ড্রোন ওড়াব। হেরোইন, গাঁজা কে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, আর কোথায় বসে পাতা পুড়িয়ে টানছেন, টেনে বের করব আমি। আমি ওই পুলিশমন্ত্রী, জঞ্জাল সাফাই করতে আমি জানি। জঙ্গলমহলে কিষেণজিদের খাতা আমি বন্ধ করেছি।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







