Dev-Subhashree-Raj: বিচ্ছেদ জল্পনায় ছাই দিয়ে রং মিলান্তি পোশাকে হাতে হাত ধরে হাজির রাজ-শুভশ্রী
এদিন শুভশ্রীর পরনে ছিল একটি সম্পূর্ণ সাদা রঙের স্লিভলেস ব্লেজার ও প্যান্ট। চুলগুলো পেছন দিকে পনিটেল করে বাঁধা ছিল। কানে ছিল মানানসই হালকা স্টাড ইয়াররিং।
Dev-Subhashree-Raj: এদিন দেবের সাথেও সৌজন্য বিনিময় নায়িকা শুভশ্রীর
হাইলাইটস:
- একই ছাদের তলায় শুভশ্রীর প্রাক্তন এবং বর্তমান
- এদিন এক অনুষ্ঠানে স্বামীর হাত ধরে হাজির শুভশ্রী
- সব বিতর্কের জবাব দিয়ে ভালোবাসায় মাখামাখি
Dev-Subhashree-Raj: দেশু ৭ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবির শ্যুটিং শেষে পরস্পরের উদ্দেশ্যে খোলামেলা চিঠি লিখেছেন তাঁরা। এইসবের মাঝেই এবার শুভশ্রী-রাজের দাম্পত্য জীবন নিয়ে টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছিল। তবে এবার সব জল্পনায় জল ঠেলে রাজ-শুভশ্রী বুঝিয়ে দিলেন তাঁদের সাত পাকে বাঁধা এত ঠুনকো নয়। এদিন জি বাংলা ও এসেল গ্রুপে অনুষ্ঠানের দিন হাতে হাত ধরে, রং মিলান্তি পোশাকে রেড কার্পেটে ঝলমল করলেন রাজ এবং শুভশ্রী। এদিন দুজনকে একসঙ্গে অসাধারণ দেখাচ্ছিল।
We’re now on Telegram- Click to join
এদিন শুভশ্রীর পরনে ছিল একটি সম্পূর্ণ সাদা রঙের স্লিভলেস ব্লেজার ও প্যান্ট। চুলগুলো পেছন দিকে পনিটেল করে বাঁধা ছিল। কানে ছিল মানানসই হালকা স্টাড ইয়াররিং। এবং রাজের পরনে ছিল একটি ফুল-স্লিভ সাদা শার্ট এবং সঙ্গে কালার কন্ট্রাস্ট তৈরি করে কালো ট্রাউজার্স। চোখে ছিল কালো ফ্রেমের চশমা এবং হাতে একটি স্মার্টওয়াচও।
We’re now on WhatsApp- Click to join
তাঁদের দুজনকে একসাথে দেখে সোশ্যাল মিডিয়ায় একজন লিখলেন, ‘দুজনকে একসাথে দেখেও শান্তি। প্রফেশন্যাল লাইফ তো আলাদা, এবং পার্সোনাল লাইফে রাজশ্রীই হলেন আসল পাওয়ার কপল’। আরেকজন লিখেছেন, ‘কারা যেন বলেছিল এরা আলাদা হয়ে গেছে?’
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবও। এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে ভোলেননি। প্রসেনজিৎ-এর সাথে বসেছিলেন দেব। তাঁদের দেখেই এগিয়ে যান অভিনেত্রী শুভশ্রী। শুরুতে বুম্বাদার আর্শীবাদ নিয়ে তারপর দেবের সাথে কথা বলেন। তাঁদেরকে কয়েক সেকেন্ডের জন্য কানে কানে কথা বলতে দেখা যায়।
Read More- দেবের সঙ্গে ‘মালারে’ গানেতে নাচলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এবার উস্কে দিল দেশু-র পুরনো স্মৃতি
এদিন ফেসবুকে শুভশ্রীর জন্য একটি খোলা চিঠি লেখেন দেব। দেব জানান, ‘দেশু ৭ অংশ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ! আমি যখন এই ঝুঁকিটা নিয়ে প্রথমবারের মতো একটি ছবি পরিচালনা করার সিদ্ধান্ত নিই, আমার চারপাশে তখন অনেকই অনিশ্চয়তা ছিল…।’
এবং এদিন দেব আরও লেখেন যে, ‘আমার উপরে আর দেশু ৭-এর ধারণার উপরে বিশ্বাস ও ভরসা রাখার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল!’
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







