Dev-Subhashree: দেবের সঙ্গে ‘মালারে’ গানেতে নাচলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এবার উস্কে দিল দেশু-র পুরনো স্মৃতি
নাচের ভিডিও শেয়ার করে এদিন শুভশ্রী লিখলেন, ‘কৃতজ্ঞতা, গর্ব এবং কিছুটা আবেগে ভরা হৃদয়ে আমরা ‘দেশু ৭’-এর কাজ সম্পন্ন হওয়ার কথা এবার ঘোষণা করছি।
Dev-Subhashree: দেবের প্রশংসায় একাধিক বার সরব হয়েছেন রাজ-পত্নী, এবার দেবের সঙ্গে নাচ শুভশ্রীর
হাইলাইটস:
- দেশু ৭-এর শ্যুটিং শেষে দেখা গেল ধামাকা
- ‘মালারে’-গানেতো নাচতে দেখা গেল দেশুকে
- পুজোয় মুক্তি নিয়ে উচ্ছ্বাস দেশুর ভক্তদের
Dev-Subhashree: ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ‘দেশু ৭’-এর শুটিং। এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি দিয়ে সেকথা ঘোষণা করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এমনকী, পরিচালক দেবেরও প্রশংসা করেছেন সরাসরি। আর এদিন এবার জনপ্রিয় ‘মালারে’- গানেতে একসঙ্গে নাচতে দেখা গেল দেশুকে।
We’re now on Telegram- Click to join
নাচের ভিডিও শেয়ার করে এদিন শুভশ্রী লিখলেন, ‘কৃতজ্ঞতা, গর্ব এবং কিছুটা আবেগে ভরা হৃদয়ে আমরা ‘দেশু ৭’-এর কাজ সম্পন্ন হওয়ার কথা এবার ঘোষণা করছি। যারা এই ছবিটির জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুটিং শেষ হয়েছে, কিন্তু ‘দেশু ৭’-কে নিয়ে আমাদের যাত্রা শুরু হল। দেখা হবে এই পুজোয় প্রেক্ষাগৃহে!’
We’re now on WhatsApp- Click to join
অভিনেতা দেবের প্রশংসায় এর আগেও অনেকবার সরব হতে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। একসময় এক সাক্ষাৎকারে রাজ-ঘরণী স্পষ্ট জানিয়েছিলেন যে, ‘পরিচালক দেব’কে নিয়ে কোনো সাক্ষাৎকারে কথা বলতে চান না। কারণ ‘পরিচালক দেব’-কে নিয়ে তিনি একদম পৃথক একটি সাক্ষাৎকার রাখতে চান।
With hearts full of gratitude, pride and a little bit of emotion, we announce the wrap of #DeSu7.
Thanks to everyone for pouring their heart into this film. ❤️The shoot may be over, but our journey with #DeSu7 has only just begun. See you at the theatres this Puja!… pic.twitter.com/YiQmPPTsjR
— Dev (@idevadhikari) August 20, 2026
উল্লেখ্য, পরিচালক হিসেবে ‘দেশু ৭’ দিয়েই পরিচালনায় ডেবিউ করলেন অভিনেতা-প্রযোজক দেব। এ বছর পুজোয় মুক্তি পাওয়া একগুচ্ছ ছবির মধ্যে বর্তমানে এটিই রয়েছে সবার আগে এগিয়ে। জেনে রাখা ভালো, প্রিমিয়ার শো-র টিকিটও ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে এই ছবির ঘোষণা হওয়ার পরই।
Read More- ‘তুমি না থাকলে হয়তো আমি এখানে…’, দাদাগিরির মঞ্চ থেকে এদিন মায়ের উদ্দেশ্যে কী বললেন মেগাস্টার দেব?
এদিন দেবকে নিয়ে পোস্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘সত্যি বলতে, শুরুতে কিছুটা ঈর্ষা হয়েছিল আমার মনে— একজন পরিচালক হিসেবে তবে তোমার কাজের পরিকল্পনা এবং স্বচ্ছ ধারণা দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি। ভাবছিলাম যে, “ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি এবং কখন চিত্রনাট্য আর চলচ্চিত্র নির্মাণের এত খুঁটিনাটি শিখে নিল? কীভাবে এই সবটা সামলে নিল?’ কিন্তু ছবির কাজ যত এগিয়েছে, ঈর্ষার বদলে বরং আমি অনুপ্রাণিত হয়েছি…। এবং দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র দুনিয়া এমন একজন নয়া প্রজন্মের নির্মাতাকে পাবে, যিনি সব চমৎকার গল্পের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন।’
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







