Suvendu Adhikari at Jadavpur: যাদবপুরে দাঁড়িয়েই বন্দে মাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কবে আর কখন? জেনে নিন
আগামী শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ৮বি মোড়ে সহস্র কণ্ঠে জাতীয় গান বন্দে মাতরম কর্মসূচির আয়োজন করেছে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি সরকার৷
Suvendu Adhikari at Jadavpur: যাদবপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যাদবপুর ক্যাম্পাস কাণ্ডের পর এবার পাল্টা কর্মসূচি বিজেপির
হাইলাইটস:
- গত বুধবার এসএফআই ও এবিভিপি-র মধ্যে ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
- সেই ঘটনার পরই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে যাদবপুরের কর্মসূচিতে যোগদান মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari at Jadavpur: কিছু দিন আগে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে দেওয়া হয় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ এবং জাতীয় পতাকাও তুলতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অদূরেই এবার বন্দে মাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতে যোগদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বেশ টের পাওয়া যাচ্ছে৷
We’re now on Telegram- Click to join
আগামী শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ৮বি মোড়ে সহস্র কণ্ঠে জাতীয় গান বন্দে মাতরম কর্মসূচির আয়োজন করেছে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি সরকার৷ বিকেল সাড়ে তিনটের নাগাদ এই কর্মসূচিতেই উপস্থিত থাকার কথা রয়েছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷
We’re now on WhatsApp- Click to join
যাদবপুর কাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
যাদবপুরে এসএফআই ও এবিভিপি-র সংঘর্ষের ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছিলেন৷ তিনি বলেছিলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না। জাতীয় পতাকাও তুলতে দেওয়া হয় না৷ ১৫ই অগাস্টও পালন করে না, সিসিটিভিও লাগাতে দেয় না৷ ঢুকতে দেওয়া হয় না শিক্ষা দফতরকে৷ তবে তাদের পক্ষ নিয়ে যে যাই বলুক যাদবপুরের ভিতরে আর বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে পূরণ করতে এসেছে এই সরকার৷ জাতীয়তাবাদ ও রাষ্ট্র্ববাদ প্রতিষ্ঠা করতে এসেছে এই সরকার। এখানে জাতীয় গান ‘বন্দে মাতরম’, এবং জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ হবেই। এর সাথে কোনও সমঝোতা চলবে না।’
The Chief Minister’s Office (CMO) has received concerning videos and photographic representations through the CM’s Grievance Cell from conscientious Students of Jadavpur University, reporting instances of objectionable, sociopathic, violent and Anti-National wall graffiti &… pic.twitter.com/1zUevS1iei
— Suvendu Adhikari (@SuvenduWB) August 24, 2026
দিন কয়েক আগে ভবানীপুরে একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই রাজ্যে থাকতে গেলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকতে গেলে গাইতেই হবে বন্দে মাতরম গান৷ দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের সাথে কোনও আপোস করবে না রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Read More- কোলে শিশুকে নিয়ে এবার সোজা মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই দুধ গরম করা মহিলা
এদিকে, যাদবপুর কাণ্ডে বাম আর তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘জামানত জব্দ হওয়া লাল পার্টির বাবুরা তাঁরা দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে ডোরিনা ক্রসিং, যাদবপুরের ভিতরে যাঁরা ঢুকে মরা কান্না কাঁদছেন, কোনও সুবিধা হবে না তাঁদের। আর এই খণ্ড খণ্ড হয়ে যাওয়া ঋতব্রত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কোনও লাভই হবে না এই সব মিডিয়া ট্রায়াল করে।’
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







