Suvendu Adhikari: কোলে শিশুকে নিয়ে এবার সোজা মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই দুধ গরম করা মহিলা
মঙ্গলবার জনতার দরবার সেরে সল্টলেকে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসময় আচমকা কোলে বাচ্চাকে নিয়ে হাজির হয়ে যান ওই মহিলা।
Suvendu Adhikari: এদিন মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়ে কেঁদে ফেললেন ওই মহিলা, বাচ্চার মাথায় হাত দিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস:
- মঙ্গলবার জনতার দরবার সেরে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী
- সেইসময় হঠাৎ কোলে বাচ্চাকে নিয়ে হাজির হন পার্ক স্ট্রিটের ওই মহিলা
- সেইসময় বাচ্চার মাথায় হাত দিয়ে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: এদিন পার্ক স্ট্রিটের ফুটপাথে বসে দুধ গরম করছিলেন নাতির জন্য এক মহিলা। সেইসময় তাঁকে বাধা দেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৎক্ষণাৎ কড়া ধমক দিয়ে ওই মহিলাকে ফুটপাথ থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে জোরদার চর্চা চলছে রাজ্য-রাজনীতিতে। মঙ্গলবার এই আবহে সল্টলেকে বিজেপি দফতরে শিশুকে হঠাৎ কোলে নিয়ে হাজির হয় ওই ফুটপাথবাসী মহিলা। সেইসময় বিজেপি দফতরে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আচমকা ওই মহিলা সেখানে পৌঁছতেই পড়ে যায় শোরগোল।
We’re now on Telegram- Click to join
ঠিক কী ঘটেছে এদিন জনতার দফতরে?
মঙ্গলবার জনতার দরবার সেরে সল্টলেকে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসময় আচমকা কোলে বাচ্চাকে নিয়ে হাজির হয়ে যান ওই মহিলা। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। সেইসময় বাচ্চার মাথায় হাত দিয়ে তাঁকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার সকলের জন্য। সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।”
We’re now on WhatsApp- Click to join
আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। উনি শুধু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং বিজেপির উপর ভরসা আছে। ১৫ বছরে কোনও খোঁজ নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে টাকা দিয়ে বলছে কথা বলতে বিজেপির বিরুদ্ধে।” এরপরই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “কর্পোরেশনকে আমি বলে দেব, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি বলছি, রাস্তায় থাকবেন না। ফুটপাথ তো মানুষের জন্যই। আপনার থাকার ব্যবস্থা করব আমরা।”
“রাস্তায় বাচ্চার জন্য দুধ গরম করা যাবে না!” — এই একটি বাক্যই দেখিয়ে দেয় ক্ষমতার শ্রেণিচরিত্র কতটা নির্মম।
গরিবের ফুটপাথ দখল চোখে পড়ে, কিন্তু ধনীদের গাড়িতে রাস্তা দখল চোখে পড়ে না!
শিশুর দুধ গরম করার জায়গা নেই, গৃহহীন মানুষের আশ্রয় নেই—অথচ তাদেরই অপরাধী বানানো হচ্ছে। pic.twitter.com/o1NKGDigMU
— Shyani Bhattacharjee (@ShyaniBhattach2) August 22, 2026
এদিকে, পার্ক স্ট্রিটের এই ফুটপাথে দুধ গরমের ঘটনায় এবার সরব হয়েছেন বিরোধীরা। ফুটপাথবাসীর প্রতি মন্ত্রীর এহেন আচরণ নিয়েই প্রশ্ন তুলেছে জোড়া ফুল। অন্যদিকে, পাল্টা আবার বিরোধীদের দিকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন অগ্নিমিত্রা পাল।
এদিন তিনি প্রশ্ন তুলেছেন, “বিরোধীদের তো কান্নাকাটি শুনলাম। কেউ তো সেদিন একবাটি দুধ নিয়ে এগিয়ে আসেনি এই পরিবারের কাছে। সকলেই তো রাজনীতির আগুনে রুটি সেকেছে। ২৮ বছর কংগ্রেস, এরপর ৩৪ বছর সিপিএম, ১৫ বছর মানুষকে ঠকিয়েছে তৃণমূল। ফুটপাথে পয়সা নিয়ে হকার বসিয়েছে, দুর্নীতি করেছে যাঁরা তাদের থেকে মানবিকতা শিখব না।” তাঁর আরও প্রশ্ন যে, “এক গামলা দুধ জাল দেওয়া হচ্ছে ফুটপাথে, ছ’মাসের বাচ্চা এক গামলা দুধ খাবে? আর ব্যস্ত রাস্তায় স্টোভে আগুন জ্বালানো হয়েছে? যে কোনও সময় তো দুর্ঘটনা ঘটবে। এর দায় কে নেবে?”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







