Bangla News

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি এখনও আন্ডার প্রসেস-এই রয়েছে? তাহলে এখন কী করবেন? এখনই জেনে নিন

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছে মহিলাদের এই অন্নপূর্ণা যোজনা। এই ভাতা চালু করা হয়েছে মহিলাদেড় জন্য এই ভাতা পাবেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা।

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন এখনও আন্ডার প্রসেস? তবে টাকা পেতে কী করবেন? জানুন

হাইলাইটস:

  • আপনারও কি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আন্ডার প্রসেস?
  • এখনও যদি স্ট্যাটাস আন্ডার প্রসেস থাকে তবে কি করবেন?
  • চিন্তা নেই আজকের এই প্রতিবেদনে এখনই বিস্তারিত জেনে নিন

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার অনেক উপভোক্তার আবেদনের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে, যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্ট্যাটাস দেখালে নতুন করে আর আবেদনের প্রয়োজন নেই, স্ট্যাটাস বদলে যাবে ভেরিফিকেশন শেষ হলেই।

We’re now on Telegram- Click to join

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছে মহিলাদের এই অন্নপূর্ণা যোজনা। এই ভাতা চালু করা হয়েছে মহিলাদেড় জন্য এই ভাতা পাবেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা।

২০শে অগস্ট থেকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ফের অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত তথ্য দেখার আবেদনকারীদের সুযোগ মিলেছে। কিন্তু অনেকের স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস। তাহলে এবার প্রশ্ন হচ্ছে টাকা পেতে আর কী করবেন?

We’re now on WhatsApp- Click to join

সরকারের তরফে জানানো হয়েছে, যদি কোনও উপভোক্তার স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখায়, তাহলে তাঁকে আর নতুন করে আবেদন করতে হবে না। এমনকী, এই পর্যায়ে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আলাদা করে ক্লেম করার আর প্রয়োজন নেই। এ ক্ষেত্রে অপেক্ষা করুন। ভেরিফিকেশন শেষ হলেই সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসও বদলে যাবে।

তবে যাদের ক্ষেত্রে রিজেক্টেড, ফার্দার ভেরিফিকেশন, মে বি ফার্দার ভেরিফিকেশন কিংবা এই ধরনের কোনও স্ট্যাটাল দেখা যাচ্ছে, তাদের বিষয়টা হচ্ছে আলাদা। এই ধরনের স্ট্যাটাস থাকলে পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট আবেদনকারী ক্লেম করতে পারবেন। অর্থাৎ এখন আবেদনকারীদের প্রথম কাজ হচ্ছে নিজেদের স্ট্যাটাস ভালো করে দেখা। তবেই এখন কোনও পদক্ষেপ নিন।

উল্লেখ্য, ১১শে জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে যাদের আবেদনগুলি জমা পড়েছে তাঁদেরই যাচাই চলবে ৩০শে সেপ্টেম্বর অবধি। যাচাইয়ে যোগ্য হলে তবেই মিলবে এই প্রকল্পের সুবিধা। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত মহিলারাও পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা বলে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read More- ‘আন্ডার প্রসেস’ থেকে এবার সোজা ‘এনকোয়ারি’-তে! পরিকল্পনা করেই কি বাদ দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে মহিলাদের নাম?

এদিকে, অন্নপূর্ণা যোজনার নামে রয়েছে ভুয়ো লিঙ্ক ছড়ানোর অভিযোগও। তাই আবেদন করার সময় বা যাচাই করার সময় কেবল মাত্র সরকারি পোর্টালই ব্যবহার করুন। অচেনা লিঙ্কে গিয়ে নিজের আধার কিংবা ব্যাঙ্কের তথ্য বা OTP দেবেন না।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button