Bangla News

Mamata Banerjee On Suvendu Adhikari: ‘রাস্তায় আর যাতে বেরোতে না পারেন সে ব্যবস্থা করব’! অন্নপূর্ণার জবাব দিতে গিয়ে ‘হুমকি’ই দিয়ে বসলেন শুভেন্দু, পোস্টে বিস্ফোরক অভিযোগ মমতার

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘ফেসবুকেই থাকুন... আপনাকে রাস্তায় আর বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বের হতে পারেন, তার ব্যবস্থাও আমি করব।’’

Mamata Banerjee On Suvendu Adhikari: এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস:

  • মমতার আমলে যা ছিল লক্ষ্মীর ভান্ডার এবার শুভেন্দুর আমলে তা হয়েছে অন্নপূর্ণা যোজনা
  • এবার সেই প্রকল্প নিয়েই প্রাক্তন বনাম এবং বর্তমান মুখ্যমন্ত্রীর বিতর্ক গড়াল ভিন্ন খাতে
  • এদিন সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee On Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর তরজার জল গড়াল একেবারে অন্য খাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু অধিকারীর মন্তব্য ‘ফেসবুকে থাকুন, আর বাড়ি থেকে বেরোতে হবে না’ এহেন মন্তব্যের পরই ফেসবুক থেকেই তাঁকে তীব্র নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘শুভেন্দুর ব্যবস্থা করব’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের রাষ্ট্রপতি, সর্বোপরি জনতার দরবারে তিন বারের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সংবিধান কি এমন ভারতেরই কল্পনা করেছিল?

We’re now on Telegram- Click to join

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘ফেসবুকেই থাকুন… আপনাকে রাস্তায় আর বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বের হতে পারেন, তার ব্যবস্থাও আমি করব।’’ এর কয়েক ঘণ্টা পরই এবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন মমতা। তিনি অভিযোগ করেন, সর্বনিম্ন স্তরের রাজনীতি হল দেশের ইতিহাসে। সরকারি দফতরে বসে প্রকাশ্যে শুভেন্দু হুমকি দিয়েছেন এবং ঘোষণাও করেছেন যে, তিনি নিশ্চিত করবেন যেন বাড়ি থেকেও বার হতে না পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “​আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান বিচারপতি এবং ভারতের জনগণের কাছে প্রশ্ন রাখছি যে, এই আমাদের সংবিধানের কি কল্পিত ভারত?’’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, ​“বর্তমান মুখ্যমন্ত্রী, সংবিধান রক্ষার জন্য যিনি শপথ নিয়েছেন, দেশের প্রধান বিরোধী দল তিনি, তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য হুমকি দিচ্ছেন সভানেত্রীর চলাফেরার স্বাধীনতা হরণ করার!’’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, শুভেন্দুর উচ্চারিত ​শব্দগুলো স্পষ্ট এবং দ্বিধাহীন, ‘আমি নিশ্চিত করব আপনি যাতে বাড়ি থেকে বের হতে না পারেন।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “​এর আসলে অর্থ কী? ভয় দেখানো? গৃহবন্দি? না রাজনৈতিক প্রতিহিংসা? একটি সাংবিধানিক গণতন্ত্রে স্বাধীনভাবে কে চলাফেরা করতে পারবেন, তা ঠিক করার অধিকার কে দিয়েছে আপনাকে?”

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ করা নিয়েও খোঁচা দেন শুভেন্দু অধিকারী। বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং হালিশহরের প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরের স্বামীর জেলে মৃত্যু প্রসঙ্গ টেনেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “বারুইপুর নিয়ে আপনি খেলতে গিয়েছিলেন। বাড়ি ফিরেছেন গোল খেয়ে। চেষ্টা করেছিলেন হালিশহর নিয়েও, সেখানেও ডবল গোল খেয়ে গিয়েছেন। কথা কম বলুন। এবার বিশ্রাম করুন। অনেক বয়স হয়ে গিয়েছে।”

Read More- আজ পাহাড় নিয়ে বড়সড় বৈঠক সারবেন অমিত শাহ, সীমান্তে নজরদারি থেকে ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়েও হবে আলোচনা

এদিন রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নবান্নে বসে বলা মন্তব্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং চ্যালেঞ্জের সুরে তিমি লিখেছেন, “সম্ভবত আমাকে উনি সেই সব নেতার সাথে গুলিয়ে ফেলছেন, স্বৈরাচারের সামনে যাঁরা মাথা নত করতে অভ্যস্ত। তবে আমি স্পষ্ট বলতে চাই, ওঁর এটি মারাত্মক ভুল ধারণা।”

এদিন সমাজ মাধ্যমে করা দীর্ঘ পোস্টের শেষাংশে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ইতিহাস এক চিরন্তন শিক্ষা দেয়— ক্ষমতা হয়তো ভয় দেখাতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু ঔদ্ধত্যকে শেষ অবধি জনগণের কাছে করতেই হয় জবাবদিহি।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button