Bangla News

Amit Shah Meeting: আজ পাহাড় নিয়ে বড়সড় বৈঠক সারবেন অমিত শাহ, সীমান্তে নজরদারি থেকে ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়েও হবে আলোচনা

২য় বৈঠকের মূল আলোচ্য দার্জিলিং পাহাড়ের ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’ বা পারমানেন্ট পলিটিকাল সলিউশন (PPS)। এবং কী হবে পাহাড় সমস্যা সমাধানের রোডম্যাপ, তা নিয়েই বৈঠকে বিশদ আলোচনা হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে।

Amit Shah Meeting: শিলিগুড়ির একটি পাঁচতারা হোটেলে পর পর দুটি বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের

হাইলাইটস:

  • পাহাড় নিয়ে আজ বড় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
  • আজ দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে অমিত শাহের
  • আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও

Amit Shah Meeting: আজ পাহাড় নিয়ে বড় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শনিবার সকালে পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে শিলিগুড়ির একটি পাঁচতারা হোটেলে অমিত শাহের। ১ম বৈঠকে মূল ফোকাস শিলিগুড়ি করিডোর অথবা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী, সীমান্ত নজরদারি এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় আর নতুন ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়ে হতে পারে আলোচনা। রাজ্য প্রশাসনের এই বৈঠকে শীর্ষ কর্তাদের পাশাপাশি থাকবেন বিএসএফ, এসএসবির উচ্চ পদস্থ সব আধিকারিকরা।

We’re now on Telegram- Click to join

২য় বৈঠকের মূল আলোচ্য দার্জিলিং পাহাড়ের ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’ বা পারমানেন্ট পলিটিকাল সলিউশন (PPS)। এবং কী হবে পাহাড় সমস্যা সমাধানের রোডম্যাপ, তা নিয়েই বৈঠকে বিশদ আলোচনা হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। GTA-এর বর্তমান প্রশাসনিক কাঠামো, পাহাড়ের জন্য আরও বেশি প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতার প্রশ্ন আর দীর্ঘদিনের রাজনৈতিক দাবিগুলি উঠতে পারে আলোচনায়।

We’re now on WhatsApp- Click to join

পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কী হবে সমন্বয়ের কাঠামো, সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই বৈঠকে। গোর্খাদের দীর্ঘদিনের দাবি আর কেন্দ্রের প্রতিশ্রুত ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-কে বাস্তবায়নের পথে এবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্য নজর রয়েছে রোডম্যাপের দিকেই।

এর পাশাপাশি পাহাড়ের জন্য ১১টি গোর্খা জনগোষ্ঠীর তফসিলি উপজাতি অথবা ST মর্যাদার দীর্ঘদিনের দাবিও উঠতে পারে এই আলোচনায়। এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং এবং রোশন গিরি। পাহাড়ের রাজনৈতিক প্রতিনিধিদের বক্তব্য এদিন সরাসরি শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ—PPS-এর সম্ভাব্য কাঠামো নিয়েও মতবিনিময় হতে পারে।

Read More- ঘাটাল মাস্টারপ্ল্যানের আদলেই এবার আরামবাগ মাস্টারপ্ল্যান! বন্যা রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন যাবৎ ঝুলে থাকা পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানের প্রক্রিয়াকে এবার নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।

এই দুটি বৈঠক শেষ করে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর আনুমানিক বিকেল ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button