Amravati Hospital Fire: অমরাবতী সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু বিভাগে ভর্তি ৩৯টি নবজাতকের মধ্যে মৃত্যু তিনজনের
আহত শিশুদের নিকটবর্তী আরেকটি সরকারি সুপার স্পেশালিটি সেন্টারে ভর্তি করা হয়েছিল। জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের (এনআইসিইউ) একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায়।
Amravati Hospital Fire: অমরাবতী মহিলা হাসপাতালের এনআইসিইউ-তে আগুন, আহত বেশ কয়েকজন
হাইলাইটস:
- মহারাষ্ট্রের অমরাবতী জেলার একটি মহিলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
- শিশু বিভাগে ভর্তি হওয়া ৩৯টি নবজাতকের মধ্যে তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়
- প্রাথমিক অনুমান ইউনিটের একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন
Amravati Hospital Fire: আজ ভোর সাড়ে ৩টার দিকে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলায়। এদিন ভয়াবহ আগুন লাগে অমরাবতীর সরকারি মহিলা হাসপাতালের নবজাতক ওয়ার্ডে। আগুনে ঝলসে মৃত্যু হয় তিন নবজাতকের এবং আহত হয় আরও ছয়জনের। এনআইসিইউ-তে ভর্তি থাকা কিছু শিশুর হাত এবং পা-ও পুড়ে যায়।
We’re now on Telegram- Click to join
আহত শিশুদের নিকটবর্তী আরেকটি সরকারি সুপার স্পেশালিটি সেন্টারে ভর্তি করা হয়েছিল। জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের (এনআইসিইউ) একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায়। হাসপাতালের তৃতীয় তলায় আগুন লাগে, যেখানে ৩৯ জন শিশুকে রাখার জন্য তিনটি কক্ষ ছিল। আগুন লাগার সাথে সাথেই কর্তব্যরত ডাক্তার, নার্স এবং কর্মীরা নবজাতকদের ভেন্টিলেটর থেকে বের করে আনেন।
We’re now on WhatsApp- Click to join
আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে
এখন পুলিশ ও হাসপাতাল প্রশাসন জানার চেষ্টা করছে, কীভাবে আগুন লেগেছিল এবং কীভাবে ভেন্টিলেটরটি বিস্ফোরিত হয়েছিল। এই ভেন্টিলেটরগুলো কি নিয়মিত পরীক্ষা করা হতো না? এই কারিগরি ত্রুটি কি আগে থেকে অনুমান করা যেত না? এই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জন্য কারা দায়ী, তা নির্ধারণ করতে পুলিশ আরও পদক্ষেপ নিচ্ছে।
Three newborns were tragically killed after a major fire broke out in the Neonatal Intensive Care Unit (NICU), also referred to as the Special Newborn Care Unit, at the District Women's Hospital in Amravati, Maharashtra, early Monday.
The fire reportedly broke out at nearly 3.30… pic.twitter.com/3Ncz15TCxT
— Vani Mehrotra (@vani_mehrotra) August 24, 2026
হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অমরাবতী জেলা মহিলা হাসপাতালের তৃতীয় তলায় তিনটি কক্ষ রয়েছে যেখানে নবজাতকদের ভর্তি করা হয়। প্রতিটি কক্ষে ১৩ জন নবজাতকের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, সেখানে এক সময়ে মোট ৩৯ জন নবজাতক ভর্তি থাকে। এই কক্ষগুলোর একটিতে আগুন লাগে। সেই সময় এনআইসিইউ-তে মোট ১২টি শিশু ছিল।
Read More- তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু! এখনও অবধি মৃতের সংখ্যা ৬
বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিট (এসএনসিইউ) অপরিণত, কম ওজনের এবং গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা করে। এই এসএনসিইউটি মাত্র এক বছর আগেই খোলা হয়েছিল। এখন প্রশ্ন উঠছে যে, আগুন লাগার পর হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন সক্রিয় করা হয়নি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







