One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
আজ মস্কোয় শুরু হয়েছে ২৭তম ভারত-রাশিয়া ইন্টার-গভর্নমেন্টাল কমিশনের বৈঠক। বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে বৈঠকে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- মস্কোয় ভারত-রাশিয়া উচ্চপর্যায়ের বৈঠক
- দার্জিলিংয়ের স্থায়ী রাজনৈতিক সমাধান
- লোকসভা অধিবেশন প্ররোগেশন নিয়ে তরজা
One World News Political: নমস্কার! ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের সবথেকে বড় রাজনৈতিক ও জাতীয় আপডেট। চোখ রাখুন স্ক্রিনে!
We’re now on WhatsApp – Click to join
১. মস্কোয় ভারত-রাশিয়া উচ্চপর্যায়ের বৈঠক:
আজ মস্কোয় শুরু হয়েছে ২৭তম ভারত-রাশিয়া ইন্টার-গভর্নমেন্টাল কমিশনের বৈঠক। বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে বৈঠকে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
২. দার্জিলিংয়ের স্থায়ী রাজনৈতিক সমাধান:
পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক দাবির স্থায়ী সমাধানের পথে কেন্দ্র! গোর্খা সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও অন্যান্য দাবি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
৩. লোকসভা অধিবেশন প্ররোগেশন নিয়ে তরজা:
লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবির ১০ দিন পরেও তা প্ররোগ বা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত না করায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪. স্পেস স্টার্টআপগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক:
জাতীয় মহাকাশ দিবস উদযাপনের আগে ভারতের প্রায় ২০টি স্পেস স্টার্টআপের সিইও-দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে বৈশ্বিক মহাকাশ হাব হিসেবে গড়ে তুলতে তরুণ উদ্যোগপতিদের উৎসাহ জুগিয়েছেন তিনি।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার!



