Arjun Force: এবার বঙ্গে অর্জুন বাহিনী! তাঁদের কী কাজ, অগ্রাধিকার কাদের? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, “আমাদের তো এত বড় শহর আর এত বছর ধরে এত বেআইনি নির্মাণ হয়েছে, এখানে বিপর্যয় মোকাবিলা করতে আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার। সে কারণে তৈরি করা হচ্ছে অর্জুন বাহিনী। তারা কাজ শুরু করবে সেপ্টেম্বর মাসে।”
Arjun Force: এবার বিপর্যয় মোকাবিলায় নতুন বাহিনী প্রস্তুতি রাজ্য বিজেপি সরকারের! বিশদে জানালেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস:
- সম্প্রতি এবার বাংলা তৈরি অর্জুন বাহিনী
- উদ্ধারকাজ আরও দ্রুত করতে এই বাহিনী
- সেপ্টেম্বর থেকে কাজ শুরু এই বাহিনীর
Arjun Force: এবার বিপর্যয় মোকাবিলায় নয়া বাহিনী তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। এই বাহিনী কাজ করতে শুরু করবে সেপ্টেম্বর থেকে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন গত সরকারের আমলে যে আমফান ঝড়ের সময় শহর কলকাতায় গাছ সরানোর ক্ষেত্রেও হয়েছিল সমস্যা, এও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী এবং তারাতলা বিপর্যয়ের পর আগেও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, “আমাদের তো এত বড় শহর আর এত বছর ধরে এত বেআইনি নির্মাণ হয়েছে, এখানে বিপর্যয় মোকাবিলা করতে আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার। সে কারণে তৈরি করা হচ্ছে অর্জুন বাহিনী। তারা কাজ শুরু করবে সেপ্টেম্বর মাসে।”
We’re now on WhatsApp- Click to join
নতুন সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে তারাতলায় নির্মীয়মান গোডাউন। একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ এবং লোহার বিম ভেঙে পড়ে মাটির নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। আর তাতেই পূর্বতন সরকারের একাধিক বেনিয়মের অভিযোগ উঠে আসে। এরই সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্রহ্মসের ব্যবহার, অপারেশন সিঁদুর আর রাজ্যে MSME এবং প্রতিরক্ষা শিল্পে সম্ভাবনার কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
WEST BENGAL’S NEW DISASTER RESPONSE FORCE TO START IN SEPTEMBER
West Bengal is preparing to operationalise ‘Arjun Vahini’, a dedicated disaster-management force being developed on the lines of the NDRF.
• 200 ex-servicemen recruited through the Sainik Board
• 100 personnel…
— Bengal Leap (@BengalLeap) August 24, 2026
এদিকে, প্ল্যানিং থেকে কনস্ট্রাকশন, কীভাবে ছত্রে ছত্রে বেনিয়ম-দুর্নীতি হয়েছে, তা ধরা পড়ে। তবে সেদিনই দেখা গিয়েছিল কীভাবে অত্যাধুনিক পদ্ধতিতে চালানো হয়েছিল উদ্ধারকাজ। ভারতীয় সেনা, এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, পুলিশ এবং দমকল বাহিনী এই উদ্ধারকাজ চালায় যৌথভাবে। নজরদারি ও গ্যাস কাটার ব্যবহার করে লোহার জট এবং ভারী কংক্রিট সরানোর কাজ করা হয় ড্রোনের সাহায্যে।
এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ আরও দ্রুত করতে গড়ে তোলা হচ্ছে এই অত্যাধুনিক বাহিনী। অগ্নিনির্বাপণ এবং দ্রুত উদ্ধারকাজের ক্ষেত্রে অর্জুন বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি আর সজ্জিত হবে আধুনিক সরঞ্জাম দিয়ে। যেভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়েছিল তারাতলার ঘটনায়, সেই মডেলকেই এবার আরও বড় আকারে রূপ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







