Dev-Jeet: ‘এখনই সব ডিলিট করো, উনি আমার দাদা’, জিৎ-কে অপমান করায় নিজের ফ্যানেদেরই বকা দেবের
এই কটূক্তি চোখে পড়ার পর আর মুখ বুজে থাকেননি দেব। ওই ফ্যান পেজে গিয়ে সাফ প্রতিক্রিয়া জানান দেব। এবং পরবর্তীতে নিজের প্রোফাইল থেকেও একটি ইতিবাচক বার্তা শেয়ার করেন দেব।
Dev-Jeet: জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত’-কে কটাক্ষ করায় নিজের ফ্যানদেরই ক্লাস নিলেন দেব
হাইলাইটস:
- দুই পৃথিবীর পর আর একসঙ্গে দেখা যায়নি দুজনকে
- তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা সবসময় দেখান দেব-জিৎ
- এবার ‘বড় দাদা’র অপমানে ভক্তদের বকা দেবের
Dev-Jeet: সম্প্রতি, জিতের নয়া মুক্তিপ্রাপ্ত ছবির ১ম সপ্তাহের টিকিট বিক্রি এবং বক্স অফিস নম্বর নিয়ে কটাক্ষ করা হয় দেবের একটি ফ্যানপেজের পোস্টে। পোস্টে লেখা হয়— ‘প্রথম সপ্তাহে নাকি অন্যতম সর্বোচ্চ ফুটফল! যাকে বলে ভণ্ডামি শেষ পর্যায়ে… অপেক্ষা করছি শনি ও রবিবার আরও কি বড় ঢপ সামনে আসে! ছবি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন অতটাও নেই, সব বানিয়ে বলছে…’।
We’re now on WhatsApp- Click to join
এই কটূক্তি চোখে পড়ার পর আর মুখ বুজে থাকেননি দেব। ওই ফ্যান পেজে গিয়ে সাফ প্রতিক্রিয়া জানান দেব। এবং পরবর্তীতে নিজের প্রোফাইল থেকেও একটি ইতিবাচক বার্তা শেয়ার করেন দেব।
We’re now on Telegram- Click to join
জিতের ছবি নিয়ে দেবের ফ্যান পেজে ট্রোল
দেব নিজের প্রোফাইল থেকে ওই পোস্ট শেয়ার করে এদিন দেব লেখেন, ‘আমার বিনীত অনুরোধ, এসব বন্ধ করো। উনি আমার বড় ভাইয়ের মতো। একই ইন্ডাস্ট্রির অংশ আমরা।’ দেব আরও জোর দিয়ে বলেন যে, জিতের বিরুদ্ধে থাকা সব নেতিবাচক পোস্ট ডিলিট করো। এবং ট্রোল না করে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে জিত-এর ‘কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত’ দেখার আহ্বান জানান দেব। এবং আরও বলেন, ‘নিজেরাও ছবিটা দেখো এবং অন্যদেরও দেখতে বলো। আমি নিজেও সিনেমাটা দেখতে যাচ্ছি আগামী সপ্তাহে।’
এবার ট্রোল বন্ধের নির্দেশ দেবের
দেবের কাছে বকা খেয়ে তড়িঘড়ি জিৎ-এর নতুন ছবির বিরুদ্ধে সব পোস্ট মুছে দেয় দেবের ওই ফ্যান পেজ। ওই পেজের ফলোয়ার সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি। এরই সঙ্গে জানায়, ‘তুমি বারবার সৌজন্যের কথা বলো দাদা … তাই আমরা তোমাকে নিয়েই মেতে থাকি দাদা… তোমার মতো বাকি হিরোরা যদি এটা করতো তাহলে তো আর এসব কিছুই হতো না… আদেশ দিতে তুমি… কিন্তু কেন লিখলে অনুরোধ কথাটা…’।
Read More- দেবের সঙ্গে ‘মালারে’ গানেতে নাচলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এবার উস্কে দিল দেশু-র পুরনো স্মৃতি
জিতের প্রতি দেবের শ্রদ্ধায় মুগ্ধ নেটপাড়া
দেবের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতেও অন্য কোনও হিরোকে নিয়ে এহেন নেতিবাচক কিছু না লেখার কথাও এদিন জানায় দেবের ওই পেজের অ্যাডমিন। কেবল দেব যে পোস্টে এই কমেন্ট করেছে, সেটি তাঁরা মুছে ফেলেনি। কারণ, সেই পোস্টে দেবের মন্তব্য থাকাতেই তো ওই সিদ্ধান্ত।
উল্লেখ্য, জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তির পর ১ম সপ্তাহেই ছবিটি প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা আয় করে নিয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







