Sohini Sarkar-Shovan Ganguly: শ্বশুরবাড়িতে সাধ ভক্ষণ সোহিনীর, স্বামী শোভনের হাতে পায়েস-মুখ নায়িকার!
এদিন সাধের দিনে বাঙালি বধূর সাজে নজর কেড়েছেন অভিনেত্রী সোহিনী। মাতৃত্বের এক অপূর্ব মিষ্টি আভা তাঁর চোখে-মুখে বেশ ফুটে উঠেছিল। গাঢ় লাল রঙের শাড়িতে সেজেছিলেন সোহিনী।
Sohini Sarkar-Shovan Ganguly: মাতৃত্বের আভায় এদিন বেশ ঝলমল করে উঠলেন হবু মা সোহিনী সরকার
হাইলাইটস:
- আদরে-ভালোবাসায় ভরপুর সোহিনীর সাধ ভক্ষণের অনুষ্ঠান
- এদিন স্বামী শোভনের হাতে পায়েস মুখ অভিনেত্রী সোহিনীর
- শোভন নিজের হাতে ভালোবেসে সোহিনীকে করালেন মিষ্টিমুখ
Sohini Sarkar-Shovan Ganguly: এবার নতুন এক অধ্যায়ে শুরু হতে চলেছে অভিনেত্রী সোহিনী সরকারের। শীঘ্রই সোহিনী এবং শোভন গঙ্গোপাধ্যায়ের ঘর আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। এই বিশেষ অনুভূতিকেই এবার উদযাপন করতে বেলুড়ে শ্বশুরবাড়িতে বেশ ঘটা করে আয়োজন করা হয়েছিল সোহিনী সরকারের সাধভক্ষণের অনুষ্ঠান। মা সরস্বতীর মূর্তির সামনেই এদিন ভালোবাসার সাগরে ভাসলেন হবু মা সোহিনী। বর্তমানে প্রেগন্যান্সির তৃতীয় ধাপে রয়েছেন সোহিনী সরকার।
We’re now on WhatsApp- Click to join
বাঙালি সাজে সেজে উঠেছেন রূপোবতী হবু মা সোহিনী সরকার
এদিন সাধের দিনে বাঙালি বধূর সাজে নজর কেড়েছেন অভিনেত্রী সোহিনী। মাতৃত্বের এক অপূর্ব মিষ্টি আভা তাঁর চোখে-মুখে বেশ ফুটে উঠেছিল। গাঢ় লাল রঙের শাড়িতে সেজেছিলেন সোহিনী। সিঁথিতে ছিল চওড়া লাল সিঁদুর, কপালে ছিল চন্দনের কলকা, দু-হাতে ভরা আলতা এবং গলায়-কানে ছিল সোনার গয়নাও। এবং গলায় রজনীগন্ধার সুবাসিত মালা আর হাতে শাঁখা-পলা পরে সোহিনীকে ঠিক যেন সাক্ষাৎ দেবীপ্রতিমার মতো দেখাচ্ছিল।
We’re now on Telegram- Click to join
অনুষ্ঠানের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে ভালোবাসায় ভরা মুহূর্ত, যখন স্বামী শোভন গঙ্গোপাধ্যায় নিজ হাতে ভালোবেসে স্ত্রীকে পায়েস খাইয়ে মিষ্টিমুখ করালেন। তাঁর উপচে পড়া হাসিতে মাতৃত্বের সহজাত আনন্দ স্পষ্ট ফুটে উঠছিল।
এদিন শ্বশুরবাড়ির সকলে আদর যত্ন করে পঞ্চব্যঞ্জন দিয়ে হবু মা সোহিনীর সাধের থালা সাজিয়ে দিয়েছিলেন। এদিন মা সরস্বতীকে সাক্ষী রেখেই অনাগত সন্তানের মঙ্গল কামনায় মেতে উঠেছিলেন সকলেই। সোহিনী এবং শোভনের এই আদুরে মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এই তারকা দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।
Read More- তৃতীয় বিবাহবার্ষিকীতে সোহিনীর বেবি বাম্প আগলে রয়েছেন শোভন! প্রকাশ্যে এল দুই থেকে তিন হওয়ার খবর
প্রসঙ্গত, প্রায় বছর দেড়েক প্রেম করার পর ২০২৪ সালের ১৫ই জুলাই গাটঁছড়া বেঁধেছিলেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার। কলকাতারই এক ফার্ম হাউজেই বসেছিল তাঁদের বিয়ের আসর। পরিবার-বন্ধুদের উপস্থিতিতে করেছিলেন আইনি বিয়ে এবং এরই সঙ্গে হয়েছিল মালাবদল ও সিঁদুর দানও। এবার তৃতীয় বিবাহবার্ষিকীতেই সুখবর দিয়ে দুই থেকে তিন হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন নায়িকা।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







