Bangla News

Kolkata Hotel Fire: ভোররাতে ভয়াবহ আগুন কলকাতার এই হোটেলে, বিধ্বংস আগুনে ঝলসে মৃত্যু ৯ জনের, আহত আরও ৬ জন

স্থানীয় বাসিন্দারা জানান যে, গতকাল রাত দুটো নাগাদ নিউ মার্কেটের ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

Kolkata Hotel Fire: তারাপীঠ হোটেলের পর এবার কলকাতায়, হোটেলে আগুন লেগে মৃতের পাশাপাশি ধোঁয়ায় অসুস্থ বেশ কিছুজন

হাইলাইটস:

  • তারাপীঠের পর এবার মর্মান্তিক ঘটনা কলকাতায়
  • দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৯ জনের
  • এসি বাস্ট করে আগুন লেগেছে বলে অনুমান

Kolkata Hotel Fire: এই ২ দিন আগেই তারাপীঠের এক হোটেলে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয় ৯ জনের। তারাপীঠের হোটেলের এই অগ্নিকাণ্ডের পর এবার খাস কলকাতার হোটেলে ভয়াবহ আগুন। কলকাতা নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। ভিতরে আটকে ছিলেন বেশ কয়েকজন। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৯ জনকে। ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন আরও ৬ জন। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসি বাস্ট করে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

We’re now on WhatsApp- Click to join

স্থানীয় বাসিন্দারা জানান যে, গতকাল রাত দুটো নাগাদ নিউ মার্কেটের ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। হোটেলে বেশ কয়েকজন অতিথিও হাজির ছিলেন।

We’re now on Telegram- Click to join

হোটেলে ৯ জনকে উদ্ধার করে অচৈতন্য অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। এখন হোটেলের চারিপাশ ঘিরে রেখেছে পুলিশ। এখনও খোঁজ মেলেনি হোটেলের মালিকের। হোটেলের ম্যানেজারকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন মহিলা এবং একজন শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশের নাগরিকও। চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন তাঁরা।

Read More- তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু! এখনও অবধি মৃতের সংখ্যা ৬

এদিকে, জানা গিয়েছে যে, এসি থেকে আগুন লাগার পরই হোটেলের পর পর চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই হোটেলের ছাদে উঠে পড়েন। তবে, যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে অচৈতন্য অবস্থায়, তাঁদের ঘুম ভাঙেনি বলেই জানা যাচ্ছে। তাঁরা ধোঁয়ায় অচৈতন্য হয়ে পড়েন বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, দেখা যায়, তারাপীঠের বেশিরভাগ হোটেলে অগ্নি নির্বাপণ ঠিক মতো ব্যবস্থা নেই। এবং হোটেলগুলি এত ঘেঁষাঘেঁষি করে রয়েছে যে, আগুন লাগলে দমকলের গাড়ি ঢুকতে পারবে না। তাই ওই ঘটনার পরই তারাপীঠে আপাতত মোট ১৫টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button