Entertainment

Bigg Boss Bangla: সৌরভের বিগ বস বাংলার সম্প্রচার সময় ঘোষণা করল স্টার জলসার, ৩০শে আগস্ট হবে গ্র্যান্ড ওপেনিং!

বিগ বস বাংলা স্টার জলসা এবং ওটিটি প্ল্যাটফর্ম Jio Hotstar-এ যৌথভাবে সম্প্রচারিত হবে। এবারের নয়া সিজনের মূল ট্যাগলাইন হল— ‘দুর্গ জয় সহজ নয়’।

Bigg Boss Bangla: কোন সময়ে দেখা যাবে সৌরভের বিগ বস বাংলা? এর সঙ্গে আর কী কী থাকছে চমক? জেনে নিন

হাইলাইটস:

  • বিনোদন দুনিয়ায় বড় বিস্ফোরণ ঘটাতে চলেছে বিগ বস বাংলা
  • এবার বিগ বস বাংলার সম্প্রচারের সময় ঘোষণা করল স্টার জলসা
  • বিগ বস বাংলার জেরে জলসার এই এই ধারাবাহিকের সময় বদল

Bigg Boss Bangla: দীর্ঘ অপেক্ষার পর এবার অবশেষে রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শোর ‘বিগ বস বাংলা’-র। আর এবারের সবচেয়ে বড় আকর্ষণ হলো সঞ্চালকের ভূমিকায় বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

We’re now on Telegram- Click to join

বিগ বস বাংলা স্টার জলসা এবং ওটিটি প্ল্যাটফর্ম Jio Hotstar-এ যৌথভাবে সম্প্রচারিত হবে। এবারের নয়া সিজনের মূল ট্যাগলাইন হল— ‘দুর্গ জয় সহজ নয়’। প্রতি মুহূর্তে কৌশল, ধৈর্য ও মানসিক শক্তির এবার কড়া পরীক্ষার মুখোমুখি হতে হবে বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের।

We’re now on WhatsApp- Click to join

এবার এই শোয়ের সম্প্রচার সময় ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। আগামী ৩০শে আগস্ট রাত ৮টায় হতে চলেছে এই জনপ্রিয় রিয়্যালিটি শোর গ্র্যান্ড প্রিমিয়ার। এবং ৩১শে আগস্ট থেকে প্রতিদিন রাত ৯:৩০টায় সম্প্রচারিত হবে শোটি।

দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’-র মঞ্চে দাপট দেখানোর পর এবার একেবারে ভিন্ন রূপে দেখা মিলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন চোখের সানগ্লাস, লেদার জ্যাকেট এবং বুলেটে চড়ে তাঁর এন্ট্রি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে বলাই বাহুল্য। ঘরের ভেতরে থাকা প্রতিযোগীদের ঝগড়া, কোন্দল এবং সংঘাত সামলানো প্রসঙ্গে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, নিজের স্বভাবসিদ্ধ ধৈর্য এবং ক্রিকেট জীবনের অভিজ্ঞতা দিয়েই এবার পুরো পরিস্থিতি সামাল দেবেন মহারাজ।

তবে বিগ বস বাংলার প্রতিযোগীদের নিয়ে এবার জল্পনা তুঙ্গে। টলি দুনিয়ার একাধিক নামজাদা তারকা, জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের নাম ঘুরপাক খাচ্ছে এই শোয়ের প্রতিযোগীদের তালিকায়। সায়ক চক্রবর্তী থেকে শুরু করে শমীক অধিকারী, সৌমিতৃষা কুণ্ডু, দেবলীনা নন্দী, জীতু কমল এবং নুসরত জাহানের মতো কিছু বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন থাকলেও, তবে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নামগুলো সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছে। এখন দেখার বিষয়, বিগ বসের এই ঘরের অংশ কারা কারা হন।

Read More- ‘তুমি না থাকলে হয়তো আমি এখানে…’, দাদাগিরির মঞ্চ থেকে এদিন মায়ের উদ্দেশ্যে কী বললেন মেগাস্টার দেব?

অন্যদিকে, অর্থাৎ ‘প্রতিজ্ঞা’ এবং ‘সংসার সংকীতর্ণের’ স্লটে রীতিমতো থাবা বসাল ‘বিগ বস বাংলা’। তবে না, এই দুই মেগা এখনই বন্ধ হচ্ছে না। তবে, সময়ে বদল ঘটেছে। ৩০শে অগস্ট থেকে প্রতিজ্ঞা স্লট বদলে যাচ্ছে ৭.৩০টায়। এদিকে, রাত ১০:৩০টার দেখা যাবে সংসার সংকীর্তণ। এই স্লটের চলতি মেগা শুধু তোমারই জন্যকে বিকাল ৫.৩০টায় আনছে স্টার জলসা। এবার বড় চ্যালেঞ্জের মুখে জি বাংলার নতুন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button