Entertainment

Sunny Deol: শহর কলকাতায় পা রেখেই সোজা চলে গেলেন নেতাজির বাড়িতে সানি দেওল, তবে কেন জানেন? না জানলে এখনই জেনে নিন

বুধবার অর্থাৎ গতকাল, 'বাটোয়ারা ১৯৪৭'-এর প্রচারের জন্য শহর কলকাতায় পা রাখেন সানি দেওল। তবে খাস কলকাতায় এসে কেবল বাণিজ্যিক গণ্ডিতেই সীমাবদ্ধ নিজেকে রাখেননি এই অভিনেতা, বরং শহরের ঐতিহ্য-সংস্কৃতির সাথেও একাত্ম করে নেন নিজেকে।

Sunny Deol: সানি দেওলের সঙ্গে এদিন ছিলেন স্বয়ং নেতাজির নাতি তথা অধ্যাপক সুগত বসু

হাইলাইটস:

  • গতকাল তিলোত্তমা পা রেখেছেন অভিনেতা সানি দেওল
  • শহরে এসেই নেতাজির বাড়ি পরিদর্শন করলেন অভিনেতা
  • অভিনেতাকে বাড়ি পরিদর্শন করিয়েছেন খোদ নেতাজির নাতি

Sunny Deol: বলিউডে দেশাত্মবোধক সিনেমা আর এদিকে সানি দেওল যেন সব মিলিয়ে একে-অপরের সমার্থক। এযাবৎকাল ‘গদর’, ‘বর্ডার’ ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে শীঘ্রই মুক্তির অপেক্ষায় থাকা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মতো একগুচ্ছ সিনেমায় তিনি দেশপ্রেমের গাথা তুলে ধরেছেন। এবার পর্দায় আগুন ঝরানোর প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে ‘বিপ্লবী’ অবতারে ঢুঁ মারলেন দেওলদের জ্যেষ্ঠপুত্র সানি দেওল।

We’re now on Telegram- Click to join

বুধবার অর্থাৎ গতকাল, ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারের জন্য শহর কলকাতায় পা রাখেন সানি দেওল। তবে খাস কলকাতায় এসে কেবল বাণিজ্যিক গণ্ডিতেই সীমাবদ্ধ নিজেকে রাখেননি এই অভিনেতা, বরং শহরের ঐতিহ্য-সংস্কৃতির সাথেও একাত্ম করে নেন নিজেকে। সোজা ভবানীপুরে সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবন নেতাজি ভবনে পৌঁছে যান তিনি। সেখানে নেতাজির সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত বাড়ির আনাচে-কানাচে ঘুরে দেখেন তিনি। কেবল তাই নয়, নেতাজির ব্যবহৃত সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন স্মারক থেকে অর্থাৎ তাঁর গাড়ি এবং দেশবিদেশের নানা ফ্রেম লেন্সবন্দি করতেই এদিন দেখা মেলে সানি দেওলের। তাঁর সাথে ছিলেন নেতাজির নাতি অর্থাৎ অধ্যাপক সুগত বসু। বলিউড অভিনেতাকে তিনিই নেতাজির বাড়ি পরিদর্শন করান। আর সেসব সুন্দর মুহূর্ত নিজেই ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেতা সানি দেওল।

We’re now on WhatsApp- Click to join

এদিকে, এর পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও ঘুরে দেখেন বলি নায়ক সানি দেওল। এমনকী, এদিন কলকাতা ঐতিহ্য অর্থাৎ স্পেশাল হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়েও ছবি তুলতেও ভুললেন না অভিনেতা সানি দেওল।

এবার আগামী শুক্রবারই অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালেই, তথা ১৪ই অগাস্ট পর্দায় মুক্তি পাচ্ছে রাজকুমার সন্তোষী পরিচালনায় বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’। যে ছবিটি প্রযোজনা করেছেন আমির খান। ২০২৩ সালে ‘গদর ২’ ছবির গগনচুম্বী সাফল্যের পরই জানা গিয়েছিল যে, সানি দেওলের সাথে জুটি বেঁধে নয়া দেশাত্মবোধক গাঁথা এবার উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’। তাই সেই ছবিই রিলিজের আগেই দেশের বিভিন্ন মেট্রো সিটিতে এবার জোরদার প্রচার চালাচ্ছেন অভিনেতা সানি দেওল।

Read More- উইন্ডোজ প্রোডাকশনসের সাথে প্রথমবার পর্দায় অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী

এই ছবিটি ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত, সানি দেওলের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন প্রীতি জিন্টা, করণ দেওল, শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল, খুশি হাজারে-সহ আরও একঝাঁক তারকা। প্রসঙ্গত, এই একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ও। অতঃপর বলাই বাহুল্য যে বক্স অফিস এবার যুদ্ধ হতে চলেছে এই যুদ্ধে কার গ্রাফ কোথায় থাকে? এবার সেদিকে নজর থাকবে সকলের।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button