Tollywood News: উইন্ডোজ প্রোডাকশনসের সাথে প্রথমবার পর্দায় অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী
গতকাল সমাজ মাধ্যমে মিঠুন চক্রবর্তীর সাথে একটি ছবি পোস্ট করে এই বিরাট সুখবর জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই।
Tollywood News: এদিন নিজের স্বপ্নপূরণের গল্প শোনালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়
হাইলাইটস:
- উইন্ডোজ প্রোডাকশনের ২৫ বছর পূর্তিতে একাধিক চমক শিবপ্রসাদের
- এই প্রথমবার উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে মিঠুন চক্রবর্তী
- স্বপ্ন পূরণের গল্প বললেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়
Tollywood News: শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় উইন্ডোজ প্রোডাকশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এবার একের পর এক চমক আনছেন। তবে এবার নিজের স্বপ্ন পূরণের কথা বললেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এতদিন যার জন্য অপেক্ষা করেছিলেন তিনি। মিঠুন চক্রবর্তীকে ঘিরে আজও দর্শকদের আবেগ অটুট। বয়স পেরিয়ে গিয়েছে ৭৫। তবুও যেন কাজের ব্যস্ততায় এখনও সমানভাবেই সক্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার আরেক বাংলা ছবিতে এক নয়া জুটি নিয়ে হাজির হতে চলেছেন তিনি। এই প্রথমবার উইন্ডোজ প্রোডাকশনের সাথে কাজ করতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু জানা যাচ্ছে, ছবিটি এই বছর নয়, আগামী বছর মুক্তি পাবে।
We’re now on Telegram- Click to join
গতকাল সমাজ মাধ্যমে মিঠুন চক্রবর্তীর সাথে একটি ছবি পোস্ট করে এই বিরাট সুখবর জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে এই ছবি কেবল নতুন একটি প্রজেক্ট নয় ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল যে মিঠুন চক্রবর্তী সাথে কাজ করার। এবং বড় পর্দায় যতবারই মিঠুন চক্রবর্তীকে তিনি দেখেছেন, ততবারই তিনি মুগ্ধ হয়েছেন। যে তারকাকে দেখে তাঁর ছোটবেলা কেটেছে সেই তারকার সাথেই এবার কাজ করতে চলেছেন পরিচালক শিবপ্রসাদ।
We’re now on WhatsApp- Click to join
মিঠুন চক্রবর্তীর সাথে দেখা করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আগামী ছবির গল্প বলতেই চরম উৎসাহ প্রকাশ করেন প্রবীণ অভিনেতা। এ যেন মনে হয় তাঁর নিজেরই গল্প, বলে ওঠেন মহাগুরু। এরপরই যখন ফাইনাল হয় কাজের কথা, তখন সেই পরিচালকের বহুদিনের স্বপ্নও এবার বাস্তবে পরিণত হয়। আগামী বছর একটি নয়া গল্প নিয়ে পর্দায় আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন, সাথে থাকবেন অবশ্যই অভিনেতা মিঠুন চক্রবর্তী।
Bengali Films: Mithun Chakraborty is set to star in a new directorial venture by Shiboprosad Mukherjee and Nandita Roy#MithunChakraborty #ShiboprosadMukherjee #NanditaRoy #BengaliCinema #Tollywood #BengaliFilms #IndianCinema @shibumukherjee @mithunda_off pic.twitter.com/BevyHYlon9
— Diganta Guha (@diganta_guha) August 11, 2026
উল্লেখ্য, এ বছর উইন্ডোজ প্রোডাকশন হাউজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এদিন মুক্তি পায় ফুল পিসি ও অ্যাডওয়ার্ড ছবিটি, যেখানে বহুদিন পর একগুচ্ছ শিল্পীদের সাথে পরিচালক দ্বয় রিইউনিয়ন করেন।
Read More- ‘তুমি না থাকলে হয়তো আমি এখানে…’, দাদাগিরির মঞ্চ থেকে এদিন মায়ের উদ্দেশ্যে কী বললেন মেগাস্টার দেব?
এবার আগামী দুর্গাপুজোয় বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু মুক্তি পেতে চলেছে, যেখানে অভিনয় করতে দেখা যাবে ফের শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেই। তারই মাঝে আরও এমন একটি সুখবর দিয়ে সকলের মন ভালো করে দিলেন পরিচালক শিবপ্রসাদ।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







