Actor Dev: ‘তুমি না থাকলে হয়তো আমি এখানে…’, দাদাগিরির মঞ্চ থেকে এদিন মায়ের উদ্দেশ্যে কী বললেন মেগাস্টার দেব?
তবে এবার দাদাগিরির সর্বশেষ এপিসোডে সেখানে আবেগ তাড়িত হতে দেখা যায় মেগাস্টার দেবকে। দাদাগিরি অন্যতম প্রতিযোগী অভিনেত্রী তুলিকা বসু যখন দেবকে বলেন যে, এমন কিছু বলতে তাঁর মায়ের সম্পর্কে যা আজ পর্যন্ত তাঁর মাকে বলে ওঠা হয়নি।
Actor Dev: হাসি ঠাট্টায় মেতে উঠেছিল গতকালের দাদাগিরির সন্ধ্যা, তুলিকা বসুর প্রশ্নে কী উত্তর দিলেন দেব?
হাইলাইটস:
- গতকাল দাদাগিরির মঞ্চে হয়েছে একটি স্পেশাল এপিসোড
- যেখানে হাজির ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং অভিনেত্রীরা
- সেখানেই মা সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগে ভেসেছেন দেব
Actor Dev: গতকালই ‘দাদাগিরি’র মঞ্চে হয়েছে একটি স্পেশাল এপিসোড যেখানে অভিনেতা মিঠুন চক্রবর্তী, মমতা শংকর ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ, বিশ্বনাথ বসু এবং তুলিকা বসু। হাসি ঠাট্টায় মেতে উঠেছিল গোটা সন্ধ্যাজুড়ে দাদাগিরির এই স্পেশাল এপিসোড। ইতিমধ্যেই দেখা যায় যে, গতকাল মৃগয়া ছবির ৫০ বছর পূর্ণ হয়েছে। অভিনেত্রী মমতা শঙ্কর এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর সেই পুরনো প্রেমের প্রসঙ্গ উঠে আসে এই দাদাগিরির মঞ্চে, এবং যে কথা শুনে লজ্জায় লাল হয়ে যান এই দুই প্রবীণ তারকা যুগল।
We’re now on WhatsApp- Click to join
তবে এবার দাদাগিরির সর্বশেষ এপিসোডে সেখানে আবেগ তাড়িত হতে দেখা যায় মেগাস্টার দেবকে। দাদাগিরি অন্যতম প্রতিযোগী অভিনেত্রী তুলিকা বসু যখন দেবকে বলেন যে, এমন কিছু বলতে তাঁর মায়ের সম্পর্কে যা আজ পর্যন্ত তাঁর মাকে বলে ওঠা হয়নি।
We’re now on Telegram- Click to join
তখনই ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেতা দেব বলে ওঠেন, ‘আমি শুধু একটাই কথা বলতে চাই মা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি না থাকলে এই জায়গায় হয়তো আমি এসে দাঁড়ালাম না। যদিও, বাবাও না থাকলে এখানে আমি দাঁড়াতে পারতাম না।’
দেখুন সানরাইজ 'দাদাগিরি' আজ @ 9:30pm, শুধুমাত্র জি বাংলায়।#Dadagiri #Dadagiri11 #NotunBanglarNotunDadagiri #ZeeBangla #ZBPromo pic.twitter.com/hMRIUUmff7
— Zee Bangla (@ZeeBanglaTv) August 9, 2026
এছাড়া, এদিন অভিনেতা দেব বলেন, ‘নিঃশব্দে আমাকে সাপোর্ট করে গিয়েছেন বাবা। অনেক সময় এমনও হয়েছে যে আমার পড়াশোনার জন্য বাবা-মা সব পুঁজি দিয়ে দিয়েছেন আমাকে। তারা বোনের বিয়ের জন্য রাখা টাকাও দিয়ে দিয়েছিলেন আমাকে। যখন আমি স্ট্রাগল করতে আসি কলকাতায়, তখনও বাবা নিজের সমস্ত টাকা আমাকে দিয়ে দেন। আমাকে তাঁরা একবারের জন্য বলেননি যে কতদিন আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবেন। এই কথা এক বারের জন্যও আমাকে শুনতে হয়নি।’
Read More- আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়ে কী পরের ছবি আনছেন দেব? স্বাধীনতা দিবসেই এবার বড় ঘোষণা দেবের
উল্লেখ্য, বাবা, মা এবং বোনকে নিয়ে মাঝে মধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট করেন অভিনেতা দেব। নিজের পরিবারকে হয়তো অভিনেতার সবসময় সময় দেওয়া হয় না তবে দেবের কাছে পরিবারের গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না তিনি।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







