KMC Ward Delimitation: ১৪৪, ওয়ার্ড ভেঙে ২০৯, বিলুপ্ত হয়ে যাচ্ছে কলকাতার বহু ওয়ার্ড! বিজ্ঞপ্তি জারি রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতরের
রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ড নিয়ে। কোন ওয়ার্ডের অন্তর্গত কতটা এলাকা, তাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে।
KMC Ward Delimitation: নয়া বিজ্ঞপ্তি প্রকাশ, নোটিফিকেশনের জারির পর অভিযোগ থাকলে আপত্তি জানাতে পারেন যেকেউ
হাইলাইটস:
- রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
- বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতার ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি ওয়ার্ড করার সিদ্ধান্ত
- এদিকে বরো অফিসও ১৬ থেকে বৃদ্ধি করে ২০ বা ২৫ করা হবে বলেই স্থির হয়েছে
KMC Ward Delimitation: কলকাতার বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ব্যাপক তারতম্য ভোটার সংখ্যার। এর ফলে, কলকাতার সব ওয়ার্ডে সম্ভব হচ্ছে না সমান উন্নয়ন করা। এই যুক্তিতেই সরকার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি ওয়ার্ড করার। অর্থাৎ ওয়ার্ড পুনর্বিন্যাস কিংবা ডিলিমিটেশন করা হচ্ছে। এবং কোন বিধানসভা এলাকায় কতগুলি ওয়ার্ড থাকবে আর কোন কোন ওয়ার্ড ভাঙা হবে সেই সংক্রান্ত প্রস্তাব জমা পড়েছিল আগেই। এবার জারি করা হল সেই সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তিও।
We’re now on Telegram- Click to join
রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ড নিয়ে। কোন ওয়ার্ডের অন্তর্গত কতটা এলাকা, তাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে।
We’re now on WhatsApp- Click to join
এই বিজ্ঞপ্তি অনুসারে, কারও যদি কোনও আপত্তি থাকে এই নোটিফিকেশনের জারির পর, তাহলে সেই ব্যক্তি কিংবা সংস্থা তা জানাতে পারবে। সেইমতোই হবে আলোচনা। কিন্তু তা এক থেকে দেড় সপ্তাহের বেশি হবে না। তারপর তা বিধানসভা হয়ে পৌঁছবে রাজ্যপালের কাছে। তবে আপাতত স্থিরই হয়েছে, রাখা হচ্ছে ২০৯টি ওয়ার্ডই।
Delimitation in Municipalities!
Special Session in West Bengal Legislative Assembly on 12th August.
Howrah Municipal Corporation – 50 Wards to 68 Wards
Kolkata Municipal Corporation – 144 Wards to 209 Wards
— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@RijuDutta_84) August 6, 2026
বিলুপ্ত হয়ে যাচ্ছে কলকাতার অনেক ওয়ার্ড
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলুপ্ত হয়ে যাচ্ছে কলকাতার অনেক ওয়ার্ড। নতুন এলাকা তৈরি হলে এবার সেই ওয়ার্ডের নয়া ওয়ার্ড সংখ্যা তৈরি হবে। এমন একগুচ্ছ ওয়ার্ড আছে, যে এলাকা দুটি কিংবা তিনটি ওয়ার্ডের সাথে মিশে যাচ্ছে। গড়ে এক একটি ওয়ার্ডে ১০ হাজার থেকে ১১ হাজার ভোটার অর্থাৎ জনসংখ্যা রাখা হচ্ছে। বুথের সংখ্যাও ওয়ার্ড পিছু কমিয়ে আনা হবে বলেই এদিন জানা গিয়েছে। পুরসভা সূত্রে, বরো অফিস ১৬ থেকে বাড়িয়ে ২০ থেকে ২৫ করা হবে বলেই স্থির করা হয়েছে।
Read More- জম্মু ও কাশ্মীরের জন্য এক নতুন যুগ, ৩৭০ ধারা বাতিলের সপ্তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা
এদিন এ প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ব্যাখ্যা যে, কলকাতায় এমন এক একটা ওয়ার্ড আছে, যা আকারে অনেক বড় আর কোনওটা আবার খুব ছোট। অথচ একই টাকা পায় কাউন্সিলর। তাই সেই ক্ষেত্রে সঠিকভাবে উন্নয়ন হচ্ছে না বলেই মনে করছেন তিনি। তাই এহেন সিদ্ধান্ত সরকারের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







