Mithun Chakraborty Health Update: তিন দিন ধরে হাসপাতালে ভর্তি মহানায়ক মিঠুন! অভিনেতাকে দেখতে হাসপাতাল ছুটে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
খবর পেয়েই সোজা বাইপাসের ধারের ওই হাসপাতালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Mithun Chakraborty Health Update: কী হয়েছে অভিনেতার? এখন কেমন আছেন তিনি? জেনে নিন বিশদে…
হাইলাইটস:
- এদিন আচমকাই হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী
- অভিনেতাকে দেখতে হাসপাতাল পৌঁছলেন মুখ্যমন্ত্রী
- কী হয়েছে অভিনেতা মিঠুনের? জেনে নিন বিস্তারিত
Mithun Chakraborty Health Update: প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে হাসপাতালে ভর্তি! এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর ভক্তরা। সকলের প্রিয় ‘মহাগুরু’ এখন কেমন আছেন? তাঁর ঠিক কী হয়েছে? জানা গিয়েছে যে, গত পরশু হঠাৎই এই বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটি অস্ত্রোপচার হয়েছে তাঁর ডান হাতে। আর এই খবর পাওয়া মাত্রই তাঁকে দেখতে এদিন হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on WhatsApp- Click to join
খবর পেয়েই সোজা বাইপাসের ধারের ওই হাসপাতালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখন ঘড়িতে ঠিক সকাল ১১টা বেজে ৪০ মিনিট। সেখানে গিয়ে চিকিৎসকদের সাথে কথাও বলেন এবং অভিনেতার স্বাস্থ্যের সমস্ত আপডেট নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা মিঠুন চক্রবর্তীর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। তবে ভক্তদের এখন চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে অভিনেতা মিঠুন চক্রবর্তীর অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। চিকিৎসক বিশেষজ্ঞরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো খুব শীঘ্রই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হতে পারে বলেই শোনা যাচ্ছে।
#MithunChakraborty Hospitalised In Kolkata, Undergoes Minor Surgery
Veteran actor Mithun Chakraborty has been admitted to a Kolkata hospital after undergoing a minor surgery on his right hand. Reports suggest the procedure was linked to a plate that had been inserted following… pic.twitter.com/n7LhBuTw0q
— MissMalini (@MissMalini) August 7, 2026
তবে কেন আচমকা এই অস্ত্রোপচার হল, তা নিয়েই ভক্ত-অনুগামীদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। এবং এর আগেও বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু প্রতিবারই নিজের অদম্য মনের জোরে এবং অগুনতি ভক্তের ভালোবাসায় তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।
আপাতত, আপামর বাঙালির একটাই প্রার্থনা যে তিনু দ্রুতই সুস্থ হয়ে উঠুক। রাজনীতির মঞ্চ হোক কিংবা সিনেমার পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’, সব জায়গাতেই তাঁর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাঁর হাসপাতাল থেকে ছুটি নিয়েই নজর রয়েছে সকলের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







