One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
দিল্লিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আজ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- দিল্লির মসনদে বঙ্গ রাজনীতি ও বৈঠক ঝড়
- সংসদ উত্তাল ও নতুন বিল পাস
- রাজ্য রাজনীতি ও অভ্যন্তরীণ চাপানউতর
One World News Political: নমস্কার, আমি অরিদম। দেখছেন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেটগুলি।
We’re now on WhatsApp – Click to join
১. দিল্লির মসনদে বঙ্গ রাজনীতি ও বৈঠক ঝড়
দিল্লিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আজ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। অন্যদিকে, চা বাগান এবং বস্ত্রশিল্পের শ্রমিকদের বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতাররমণের সঙ্গেও বিশেষ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণের আবহে এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২. সংসদ উত্তাল ও নতুন বিল পাস
আজ সংসদের বাদল অধিবেশনের ত্রয়োদশ দিনেও বিরোধী হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা। এর মাঝেই ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স বিল এবং গুরুত্বপূর্ণ taxation বিলগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, সাইবার ফ্রড ঠেকাতে মিউল অ্যাকাউন্টস বা ভুয়া ব্যাংক অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের রূপরেখা তৈরির জন্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৩. রাজ্য রাজনীতি ও অভ্যন্তরীণ চাপানউতর
তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান এবং দলীয় অভ্যন্তরে দুর্নীতি ও তোলাবাজি নিয়ে শোরগোল রাজ্যজুড়ে। একদিকে যেমন শাসক দল ছাড়ার হিড়িক ও পালটা রাজনৈতিক দাবি-দাওয়া চলছে, তেমনই বিভিন্ন জেলায় দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে নিজেদের দলের কর্মীদের ক্ষোভের মুখে পড়ছেন স্থানীয় নেতৃত্ব। সবমিলিয়ে আজকের রাজনৈতিক ময়দান বেশ উত্তপ্ত।
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।






