Prashant Kishor: নিতিন-গড়ে ‘অভিষেক’ প্রশান্ত কিশোরের, বিজেপির শক্ত ঘাঁটি এখন পিকে’র দখলে
এর আগে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। এবার সেই নিতিন গড়েই বিধায়কের ভূমিকায় অভিষেক হল প্রশান্ত কিশোরের।
Prashant Kishor: বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে ঐতিহাসিক জয় প্রশান্ত কিশোরের
হাইলাইটস:
- ভোটের ময়দানে ছক্কা হাঁকালেন প্রশান্ত কিশোর
- নিতিন নবীনের ছেড়ে আসা আসনে ঐতিহাসিক জয় পেলেন পিকে
- শক্ত ঘাঁটি বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ কী তবে জেন জি?
Prashant Kishor: এক সময় অন্যকে ভোটে জেতানোর কৌশল তৈরি করতেন তিনি, এবার নিজেই উপ-নির্বাচনে লড়ে জয় পেলেন। বিহারে বিজেপির ৩১ বছরের শক্ত ঘাঁটি বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জিতে ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর। তাঁর হাত ধরে প্রথমবার বিধানসভায় খাতা খুলল তাঁর নিজের হাতে তৈরি রাজনৈতিক দল জন সুরজ পার্টি (JSP)। একই সঙ্গে প্রথমবার এই দলের বিধায়কও হলেন প্রশান্ত কিশোর। এর আগে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। এবার সেই নিতিন গড়েই বিধায়কের ভূমিকায় অভিষেক হল প্রশান্ত কিশোরের।
We’re now on WhatsApp – Click to join
কী বললেন প্রশান্ত কিশোর?
ঐতিহাসিক জয়ের পর বাঁকিপুরের ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রশান্ত কিশোর বলেন, “বিহারের উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানই হবে তাঁর অগ্রাধিকার। বিহারের মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আজ বার্তা দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নেওয়া উচিত, যিনি রাজ্যের শিক্ষা ও কর্মসংস্থানের উন্নতি করবেন।” তাঁর কথায় স্পষ্ট যে, উন্নয়নের স্বার্থে, শিক্ষার উন্নয়নের স্বার্থেই মানুষ ভোট দিয়েছেন।
🚨 Breaking
• Prashant Kishor won the Bankipur Seat.
• The formalities are left, counting is going on to see the margin with Prashant Kishor will win.
Huge Congratulations to all Students.#PrashantKishor #Bankipur pic.twitter.com/J5Myb0qvdT
— Jiddu (@_jiddu) August 3, 2026
জন সুরজ পার্টির সদস্যদের দাবি, জেন জি-দের ভোটেই নির্বাচনে সাফল্য লাভ করেছেন প্রশান্ত কিশোর। উল্লেখ্য, দিন কয়েক আগেই নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি এবং ছাত্রদের আন্দোলন দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। বিহারেও আন্দোলনে নেমেছিলেন জেন জি ছাত্র-ছাত্রীরা। ফলে বিহারের উপনির্বাচনের ফলাফলে প্রথম থেকেই জেন জি ভোটারদের মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই বাঁকিপুর উপ-নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জোরদার আলোচনা চলছিল রাজনৈতিক মহলে। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আগেই দাবি করেছিলেন, তরুণদের সমর্থন এখনও বিজেপির সঙ্গেই রয়েছে।
২০২৫-এর নির্বাচনের ফলাফল
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে নিতিন নবীন বিপুল ভোটে জয়লাভ করলেও ২০২৬ সালের উপনির্বাচনে সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেছে। এদিন গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন প্রশান্ত কিশোর। এরপর ৩২ রাউন্ড গণনা শেষ হওয়ার পর জয় নিশ্চিত হয় তাঁর। বিজেপি প্রার্থী নীরজ কুমারকে পরাজিত করে ঐতিহাসিক জয় লাভ করেন তিনি।
Read more:- বিজেপি-শাসিত রাজ্যগুলির উপনির্বাচনে কি জেন-জি বিক্ষোভ প্রভাব ফেলবে? আজ ফলাফল আসছে
কেন গুরুত্বপূর্ণ বাঁকিপুর?
পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের বাঁকিপুর বিধানসভা দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। সেই ১৯৯৫ সাল থেকে এই আসন বিজেপির দখলে ছিল। এমনকি এখান থেকেই একাধিকবার বিধায়ক নির্বাচিত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এক কথায় বলা যেতে পারে, বাঁকিপুর তাঁর গড় ছিল। তবে, রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ায় এই আসনটি ছেড়ে দেন তিনি। যার ফলে উপনির্বাচন হয়।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






