EntertainmentPolitics

Swastika Mukherjee: ‘ডিপ্লোমেসি অথবা পলিটিক্যালি কারেক্ট…’, কেন রাজনীতি হবে না স্বস্তিকার দ্বারা? এদিন খোলসা করলেন অভিনেত্রী নিজেই

অন্যদিকে, এই সময় বিতর্কে নাম জড়িয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় তাঁর নামে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। হয়েছিল এফআইআর।

Swastika Mukherjee: রাজনীতিতে নামা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং টিভির ‘নতুন দিদি’ স্বস্তিকা মুখোপাধ্যায়

হাইলাইটস:

  • বাংলার রাজনৈতিক পালা বদলের সঙ্গে বদলেছে জি বাংলার দিদি নম্বর ১-এর সঞ্চালিকাও
  • ভবিষ্যতে কি রাজনীতিতে নামারও কোনো সম্ভাবনা আছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের?
  • এদিন রাজনৈতিক গুজব উড়িয়ে সবটা স্পষ্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই

Swastika Mukherjee: ইতিমধ্যেই জি বাংলার জনপ্রিয় শো দিদি নম্বর ১-এর সঞ্চালিকা হিসাবে দেখা যায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও এতদিন ধরে এই দায়িত্ব পালন করে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে পালা বদলের পর জনপ্রিয় রিয়েলিটি শো-এরও সঞ্চালক বদল ঘটে। তৃণমূলের একসময়ের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যদিও এখন দল বদল করে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়েছেন। যা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটের একটি অন্যতম প্রধান সমর্থক ও শরিক দল।

We’re now on WhatsApp- Click to join

অন্যদিকে, এই সময় বিতর্কে নাম জড়িয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় তাঁর নামে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। হয়েছিল এফআইআর। সেই বিতর্কের মাঝেও তাঁর ঝুলিতে আসে দিদি নম্বর ১-এর সুযোগ। ফলে অনেকেরই ধারণা যে, বিজেপি-র গুড বুকেই বর্তমানে আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফলত, প্রশ্ন উঠছে যে, এবার কি তবে রাজনীতিতে যোগ দিতে পারেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়?

We’re now on Telegram- Click to join

যদিও এই সম্ভাবনা এবার উড়িয়ে দিলেন জি বাংলার ‘নতুন দিদি’ স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর দাবি যে, রাজনীতি করতে ডিপ্লোমেসি বা পলিটিকালি কারেক্ট থাকার যে গুণ দরকার, তা তাঁর মধ্যে নেই। এই কারণে তাঁর দ্বারা তা হবে না!

Swastika Mukherjee

এদিন স্বস্তিকা আরও বলেন, ‘এটা বলতে পারব না যে রাজনীতি বুঝি না, কারণ বাংলায় যারা থাকে তারা সবাই-ই রাজনীতি বোঝে। আমাদের রন্ধে রন্ধে রক্তে মিশে রয়েছে রাজনীতি। বুঝি তো নিশ্চয়ই, কিন্তু রাজনীতিতে নাম লেখানোর মতো আমার যোগ্যতা আছে বলে আমি মনে করি না।’

Read More- ৫ বছর আগে ভোট-পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগে পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে থানায় দায়ের FIR

ব্যাপারটা আরও বিশদে বুঝিয়েও বললেন অভিনেত্রী। তিনি জানান, ‘কারণ তোমাকে প্রথম যেটা হতে হবে, তা হচ্ছে পলিটিকালি কারেক্ট। আর আমি কমপ্লিটলি পলিটিক্যালি ইনকারেক্ট একজন মানুষ। বুঝে কথা বলা, ডিপ্লোমেসি কিংবা যেগুলো রাজনীতির একদম প্রাথমিক মাপকাঠি, আরও হাজার হাজার ব্যাপার অবশ্য আছে, সেসব ব্যাপারে আমার জ্ঞান খুব কম। বুঝে কথা বলা, অথবা সময় ও জায়গা দেখে কথা বলাটা, বা সবার কাছে ভালো থাকব এইভাবে কথা বলাটা যখন এতদিন হয়নি আমার, এই জীবৎকালে আর হবে বলেও মনে হয় না। অত চাপ আমি নিতেও চাই না।’

এইরকম আরও বিনোদন এবং রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button