Bangla News

CJP Protest: দিল্লিতে বিক্ষোভের মাঝেই এদিন ১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে আশ্বাস জে পি নাড্ডার

এদিন সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা নাড্ডার সাথে দেখা করেন। এদিন তাঁদের ১০ মিনিটের কথোপকথন হয়। বৈঠক থেকে বেরিয়ে সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস জানান, তাঁদের কথা শুনেছেন জে পি নাড্ডা।

CJP Protest: অবশেষে জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিনিধিদের, মিলেছে আশ্বাস

হাইলাইটস:

  • সিজেপি-র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এদিন জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন
  • ১০ মিনিটের কথোপকথনের পর জে পি নাড্ডা তাঁদের কথা শুনেছেন বলে জানান সৌরভ দাস
  • সিজেপি-র দাবি নিয়ে এবার আলোচনা করার আশ্বাস দিয়েছেন জে পি নাড্ডা

CJP Protest: গতকাল সকাল থেকেই বিক্ষোভের আঁচে উত্তপ্ত হয়ে ওঠেছে রাজধানী। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়ে তা এগিয়ে যায় সংসদ ভবনের দিকে। এবার এই আবহেই বিক্ষোভকারীদের সাথে দেখা করার বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এদিন ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সাথে নিজের বাসভবনে তিনি দেখা করেন।

We’re now on Telegram- Click to join

এদিন সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা নাড্ডার সাথে দেখা করেন। এদিন তাঁদের ১০ মিনিটের কথোপকথন হয়। বৈঠক থেকে বেরিয়ে সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস জানান, তাঁদের কথা শুনেছেন জে পি নাড্ডা। তাঁদের দাবি নিয়েও আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে কোনও প্রতিশ্রুতি দেননি বলেও এদিন দাবি করেছেন ওই দুই প্রতিনিধি। এদিন সৌরভ দাস আরও জানান, তবে জে পি নাড্ডা নির্দিষ্ট স্তরে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন। কিন্তু দাবিপূরণ না হলে, আন্দোলন থামবে না বলেও এবার জানিয়েছে সিজেপি।

We’re now on WhatsApp- Click to join

এদিন সিজেপি-র পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে জে পি নাড্ডাকে। মূলত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে তাঁরা অভিযোগ জানিয়েছেন। তবে জে পি নাড্ডা কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বৈঠক নিয়ে এখনও অবধি কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে, কিছুটা সময় চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে সিজেপির তাঁদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, সমাজকর্মী সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি এবং নিট দুর্নীতিকাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আর যে সমস্ত নিট পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারকে অবিলম্বে দিতে হবে ক্ষতিপূরণ।

তবে এদিকে সংসদ ভবন চত্বর থেকে বিক্ষোভকারী পড়ুয়াদের সরিয়ে দিয়েছে পুলিশ। বর্তমানে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে সেখানে।

Read More- সংসদের বাইরে চরম উত্তেজনা! সিজেপি-র বিক্ষোভ, অমিত শাহের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের বৈঠক ঘিরে জল্পনা

উল্লেখ্য, এদিন রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরেই তাঁর সাথে দেখা করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button