Bangla News

Parliament Monsoon Session 2026: এবার ‘ফলপ্রসূ’ বাদল অধিবেশনের আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, নিট প্রশ্নপত্র ফাঁস এবং অযোধ্যার রাম মন্দির বিতর্কে সরকারকে ঘেরার প্রস্তুতিতে বিরোধীরা

বিরোধীরা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস, অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগ, জ্বালানি সংক্রান্ত উদ্বেগ, বিরোধী দলগুলির একাধিক জনপ্রতিনিধির দলবদল ও জলবায়ু আন্দোলনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করার অভিযোগ নিয়েও ঘেরার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রকে।

Parliament Monsoon Session 2026: আজ থেকেই সংসদে বাদল অধিবেশন, একাধিক গুরুত্বপূর্ণ বিলে এবার সরকারকে ঘিরতে প্রস্তুত বিরোধীরা

হাইলাইটস:

  • আজ থেকেই শুরু ‘ফলপ্রসূ’ বাদল অধিবেশন
  • আজই সংসদ ভবন অভিযানের ডাক সিজেপি-র
  • অধিবেশন শুরু থেকেই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা

Parliament Monsoon Session 2026: এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন যে সংসদের এই অধিবেশন হবে ‘ফলপ্রসূ’। তিনি বলেছেন, “আমি আশা করি যে, ফলপ্রসূ হবে এই অধিবেশন।” সোমবার থেকে শুরু হবে সংসদের বর্ষাকালীন অধিবেশন অর্থাৎ বাদল অধিবেশন। অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শুরু থেকেই।

We’re now on Telegram- Click to join

বিরোধীরা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস, অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগ, জ্বালানি সংক্রান্ত উদ্বেগ, বিরোধী দলগুলির একাধিক জনপ্রতিনিধির দলবদল ও জলবায়ু আন্দোলনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করার অভিযোগ নিয়েও ঘেরার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রকে। অন্যদিকে, এই অধিবেশনে সরকার ‘বন্দে মাতরম’ এবং সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন)-সহ আরও একাধিক বিষয়কে অগ্রাধিকার দিতেই পারে। এই অধিবেশন আগামী ১৩ই অগাস্ট পর্যন্ত চলবে।

We’re now on WhatsApp- Click to join

আজ ফের সংসদ চলতে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। প্রতিটি অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী সাংসদদের জন‍্য বার্তা দেন। তার অন‍্যথা হয়নি, এদিন বাদল অধিবেশনের সূচনারও দিন। অধিবেশন চলাকালীন, এদিন দেশের বিকাশে বিরোধীদের সুষ্ট আলোচনার মাধ্যমে অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছেন, যেখানে তথ‍্য ও তর্ক থাকে, সেখানে কোনও জায়গা থাকে না ‘তুফান’-এর। বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদির মুখে বিক্রম-১-এর লঞ্চ নিয়েও ভূয়সী প্রশংসা।

এই অধিবেশন শুরুর আগেই সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা বিজনেস অ্যাডভাইজরি কমিটি (BAC)-র বৈঠকে। সেখানে সরকার এবং বিরোধী পক্ষের প্রতিনিধিরা আলোচনা করেন আইন প্রণয়নের কর্মসূচি নিয়ে এবং জনস্বার্থে আলোচনার প্রস্তাব দেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। এদিন স্পিকার সব রাজনৈতিক দলকে গঠনমূলক আলোচনা, অর্থবহ অংশগ্রহণ ও সংসদের উভয় কক্ষের কার্যক্রম নির্বিঘ্নে আহ্বান জানান পরিচালনার।

এই অধিবেশনের প্রথম দিনেই বৈঠকও হওয়ার কথা রয়েছে রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির। সেখানে বিভিন্ন বিতর্ক এবং আইন প্রণয়ন-সংক্রান্ত কাজের জন্য চূড়ান্ত করা হবে সময় বণ্টন।

Read More- প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়া সফর থেকে প্রত্যাশিত ৫টি বড় ফলাফল এবং কীভাবে তা ভারত-ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে, জানুন

এবারের অধিবেশনে প্রথমবারের মতো সংসদে আত্মপ্রকাশ করবে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। এই নতুন দল গঠন করেছেন তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ নিজেদের গোষ্ঠী একীভূত করে এবং এনডিএ-র সাথে হাত মিলিয়েছেন।

অধিবেশন শুরু করার আগে সংসদ ভবনের হংস দ্বার-এ সংবাদমাধ্যমের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলবেন বলেও আশা করা হচ্ছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button