Abhishek Banerjee: আমতলায় কী আজও ‘অ্যাকশন’? অভিষেকের অফিস থেকে রাতভর ধরে উদ্ধার অন্যান্য সামগ্রী সহ নথি
বুলডোজার ও হাতুড়ির পর এবার নামানো হয় ভাইব্রেটার অভিষেকের আমতলার অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে ভাঙার কাজে এক নতুন মাত্রা যোগ করল প্রশাসন।
Abhishek Banerjee: চলছে বুলডোজার, অভিষেকের আমতলার অফিস চত্বরে মোতায়েন বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
হাইলাইটস:
- আমতলায় আজও কী ফের বুলডোজার?
- কী হতে চলেছে অভিষেকের ডিজে মামলায়?
- নয়া সপ্তাহের শুরুতেই বড় বেকায়দায় অভিষেক?
Abhishek Banerjee: আজও আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অ্যাকশন? আজও অফিস চত্বর ঘিরে রেখেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গতকাল অফিসের একাংশ ভেঙে ফেলে প্রশাসন। ফুটপাতও দখলমুক্ত করা হয়েছে। এই অফিসের বিরুদ্ধে প্ল্যান পাস না করিয়েই নির্মাণের অভিযোগ রয়েছে। রাতভর কার্যালয় থেকে নথি এবং অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়।
We’re now on Telegram- Click to join
বুলডোজার ও হাতুড়ির পর এবার নামানো হয় ভাইব্রেটার অভিষেকের আমতলার অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে ভাঙার কাজে এক নতুন মাত্রা যোগ করল প্রশাসন। গতকাল আমতলায় অভিষেকের অফিসের ছাদ ভাঙার কাজ শুরু হয়। আর তাতেই নামল এবার ভাইব্রেটর। রবিবার ওই এলাকায় গিয়ে দেখা যায় প্রচুর পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন এলাকায়। আজও সেই একই চিত্র। এরইমাঝে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য মামলায় আজ এফআইআর খারিজ সংক্রান্ত শুনানির সম্ভাবনা।
We’re now on WhatsApp- Click to join
উল্লেখ্য, গত বুধবার থেকেই ভাইব্রেটার মেশিন দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসের ছাদ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। এই কাজ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেই করছেন শ্রমিকরা। এর আগে গত শনিবার বুলডোজার দিয়ে ফুটপাত দখল করা অংশ ভেঙে ফেলা হয়। এরপর হাতুড়ি দিয়ে বিল্ডিং-এর অংশ ভাঙা হয়। এবং রাতে নথি, আসবাব ও উপহার সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় টানা ৫দিন ধরে চলা এই অভিযানে অভিষেকর কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তাও জারি রয়েছে।
No one is above the law.
The alleged illegal five-storey office linked to Abhishek Banerjee in Amtala is being demolished after repeated notices reportedly went unanswered.
For years, the powerful believed rules were meant for everyone else. Today, accountability has arrived.… pic.twitter.com/QDEva8pES7— Locket Chatterjee (@me_locket) July 18, 2026
ওই এলাকা জুড়ে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং সিভিল ডিফেন্স। প্রশাসনিক সূত্রের খবর, বেআইনি নির্মাণের অভিযোগেই এহেন পর্যায়ক্রমে চলছে ভাঙার কাজ। অভিষেকের আমতলার কার্যালয়ের সামনে গতকাল শনিবার অর্থাৎ ১৮ই জুলাই সকালে মোট ৩টি বুলডোজার নিয়ে আসা হয়েছে। অভিষেকের আমতলার অফিস চত্বর ঘিরে ফেলা হয় গার্ডরেল দিয়ে। এরপরই শুরু হয়ে যায় বুলডোজারের অ্যাকশন। অভিষেকের পাঁচতলা কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে।
Read More- ‘সেবাশ্রয় কর্মসূচি ওঁর ব্যক্তিগত’, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল না ‘কালীঘাট তৃণমূল’ই?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় পাঁচতলা অফিসটি সম্পূর্ণ বেআইনিভাবে কোনও অনুমোদিত প্ল্যান ছাড়াই গড়ে তোলা হয়েছিল বলে জেলা প্রশাসনের কাছে জমা পড়েছিল অভিযোগ। এর আগে ১৫ই জুলাই বেআইনি নির্মাণের অভিযোগে এদিন জোড়া নোটিস পাঠায় শুনানির জন্য প্রশাসন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







