Salman Khan: চোখে মুখে স্পষ্ট ক্লান্তি, শীর্ণ শরীর, এ কেমন অবস্থা সালমান খানের! অভিনেতাকে দেখে উদ্বিগ্ন ভক্তরা
গত শুক্রবার সালমান খান পুনর্বাসন কর্তৃপক্ষ কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানেই কর্তৃপক্ষর অত্যাধুনিক যেটা সংগ্রহ ও যাচাই করেন সহায়তা কেন্দ্রের উদ্বোধনও করেন।
Salman Khan: অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে বেশ দুশ্চিন্তায় নেটপাড়া, কী হয়েছে ভাইজানের? জেনে নিন
হাইলাইটস:
- সম্প্রতি সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে
- ভিডিওটিতে অভিনেতাকে দেখে অবাক হয়েছে ভক্তরা
- ভাইজানকে নিয়ে মন্তব্য বক্সে ঝড় তুলেছে নেটবাসী
Salman Khan: কিছুদিন আগেই অবশ্য জানা গিয়েছিল যে, শারীরিকভাবে নাকি অসুস্থ সালমান খান। বাড়ি থেকে বহুবার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর কথা বললেও অভিনেতা আগামী ছবির কাজের জন্য সে কথায় তিনি রাজি হননি। এই বিষয়টিও সামনে উঠে আসতেই এবার সকলেই সমাজ মাধ্যমে কমেন্ট করে সালমান খানকে চিকিৎসা করানোর জন্য এবার অনুরোধ করেছেন। এরই মাঝে হঠাৎ করেই আবার একটি ভিডিও এদিন নেটপাড়ায় ভাইরাল হয়েছে যেখানে সালমান খানকে দেখে সকলে রীতিমতো চমকে গিয়েছেন।
We’re now on Telegram- Click to join
গত শুক্রবার সালমান খান পুনর্বাসন কর্তৃপক্ষ কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানেই কর্তৃপক্ষর অত্যাধুনিক যেটা সংগ্রহ ও যাচাই করেন সহায়তা কেন্দ্রের উদ্বোধনও করেন। এই অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে তিনি বাড়ির চাবিও তুলে দেন। কিন্তু তবে এই অনুষ্ঠানে অভিনেতার শারীরিক অবস্থা দেখে বেশ দুশ্চিন্তায় পড়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
We’re now on WhatsApp- Click to join
সালমান খানের যে ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সেই খানেই দেখতে পাওয়া যাচ্ছে যে, একটি ধূসর রঙের শার্ট পরে রয়েছেন ভাইজান। এবং তাঁর মাথায় রয়েছে টুপি, আর গলায় সোনার চেন। কিন্তু অভিনেতাকে দেখে মনে হচ্ছে যে তিনি ভীষণ অসুস্থ। চোখে মুখে স্পষ্ট নজরে এসেছে ক্লান্তি। তিনি অনেক রোগাও হয়ে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই সালমান খানকে এইভাবে দেখতে অভ্যস্ত নন তাঁর ভক্তরা তাই কেউ কেউ চিন্তাও করছেন।
What happened to Salman Khan?? At first I thought it's not him but saw shera too there
He is ageing like Dharmendra. pic.twitter.com/u52EZHx4KX
— Gagan Choudhary (@trigguuuu) July 19, 2026
ভাইরাল ওই ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, আপনাকে দেখতে অসুস্থ লাগছে। ঈশ্বর আপনার মঙ্গল করুক। অন্য আরেকজন লিখেছেন, আপনার কোনও স্বাস্থ্য সমস্যা হয়েছে আমার ধারণা। তৃতীয়জন কমেন্ট করে লিখেছেন, আমি হঠাৎ করে ভেবেছিলাম যে উনি সালমান খান নন, কিন্তু তারপর বুঝলাম যে এটা সত্যি আপনিই। কেউ আবার এদিন মন্তব্য করে লিখেছেন, আপনাকে এইভাবে দেখব তা ভাবতে পারিনি।
Read More- একাকীত্বে ভুগছেন নায়ক? নাকি কোনো মুভির ইঙ্গিত? সালমান খানের রহস্যময় পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা
এদিকে আসলে, অভিনেতা সালমান খানকে সিনেমার পর্দায় কিংবা বাস্তব জীবনে মানুষ যেই ভাবে দেখে অভ্যস্ত, তার সাথে খুব স্বাভাবিকভাবেই এই ছবির কোনও মিল নেই বলাই বাহুল্য। তাঁর বয়সজনিত কোনও সমস্যা নাকি অন্য কোনও কারণে কী তিনি আক্রান্ত, তা নিয়েই এবার সর্বত্র উঠেছে প্রশ্ন।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







