Bangla News

Weather Update: বাংলাজুড়ে প্রবল দুর্যোগ, ফুঁসছে নদী, শহরে জমেছে জল, দিঘার সমুদ্রে যেতে জারি নিষেধাজ্ঞা!

আজ, সারাদিনই কলকাতা সহ দক্ষিণের আরও তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ায়।

Weather Update: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র উত্তাল, উপচে পড়ছে নদী, মৎস্যজীবীদের নিরাপদ স্থানে থাকার বার্তা

হাইলাইটস:

  • গতকাল থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হচ্ছে মুষলধারায় বর্ষণ
  • উপকূলবর্তী এলাকাগুলোর জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা
  • ১২ই জুলাই অবধি মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি

Weather Update: আগেই জারি করা হয়েছিল মুষলধারা বৃষ্টির সতর্কর্তা। গতকাল বর্ষণমুখর রাত দেখল গোটা দক্ষিণবঙ্গ। রাতভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টি চলতে থাকে। এবং আজ সকালেও বৃষ্টির প্রবল দাপট জারি আছে। এখনই বৃষ্টি থামার সেরকম কোনও সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর।

We’re now on Telegram- Click to join

আজ, সারাদিনই কলকাতা সহ দক্ষিণের আরও তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ায়। শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও।

We’re now on WhatsApp- Click to join

পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক শক্তিশালী ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই আগামী ১৩ই জুলাই অবধি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাসও। অন্যদিকে, কলকাতার কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। তবে এখনও অবধি বড় মাপের জল জমার খবর নেই, তবে সকাল থেকেই শহরে বৃষ্টির জেরে যান চলাচলের গতি ধীর। হলদিরাম, ঠনঠনিয়া কালীবাড়ি, সেক্টর ৫ মেট্রোর মতো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় জমেছে জল।

উপকূলবর্তী এলাকায় রয়েছে বিশেষ সতর্কবার্তা মৌসম ভবনের। ১২ই জুলাই অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইকিং করে রীতিমতো সতর্ক করেছে পুলিশ প্রশাসন। গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীদের নিরাপদ স্থানে থাকার বিশেষ বার্তা দেওয়া হয়েছে। দিঘার সমুদ্রে নামতেও সতর্ক জারি করা হয়েছে। তৈরি হতে পারে বিপুল জলোচ্ছ্বাস। ভয়াবহ রূপ নিতে পারে সমুদ্র। দিঘা মোহনা, দিঘা, মন্দারমণি সহ সর্বত্র উপকূল মাইকিং করা হচ্ছে।

Read More- রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস! জারি কালবৈশাখীর সতর্কতা, ভোটগণনার দিন কেমন থাকবে আবহাওয়া?

এদিকে টানা কয়েকদিনের মুষলধার বর্ষণে ভয়ঙ্কর রূপ নিয়েছে সুবর্ণরেখা নদী। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় এবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলস্তর বৃদ্ধি পাওয়ায়। সুবর্ণরেখার প্রবল স্রোতে দেউলবাড় এবং গড়ধরা গ্রামের সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ কার্যত সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে যানচলাচল। ফলে নিত্যযাত্রী থেকে পড়ুয়া, ব্যবসায়ী-সহ হাজার হাজার মানুষের ভরসা নৌকা।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button