Influencer Gourab: বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করেই কী সাফল্যের শিখরে গৌরব তপাদার? নয়া বিতর্কে জড়ালেন ইনফ্লুয়েন্সার
তাঁর দীর্ঘদিনের বন্ধু গৌরব তপাদার। একই সঙ্গে শুরু করেছিলেন ইউটিউব জার্নি তিনবন্ধু। পরিকল্পনা ছিল যে, যা উপার্জন হবে তা হবে তিনভাগে ভাগ। তবে পরবর্তীতে এক বন্ধু বেরিয়ে যাওয়ায় প্ল্যান হয় ৫০-৫০ শেয়ারিংয়ের।
Influencer Gourab: চ্যাট ফাঁসের পর এবার নতুন বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব, বিতর্কের মাঝেই বাবা হওয়ার সুখবর
হাইলাইটস:
- চ্যাট ফাঁসের পর ফের বিতর্কে জড়ালেন গৌরব
- ‘প্রেতকথা’ নিয়ে টানাটানি আদিত্য ও গৌরবের
- এদিন ঠিক কী জানালেন বন্ধু আদিত্য? জানুন
Influencer Gourab: এবার চ্যাট ফাঁসের পরই ফের নতুন বিতর্কে জড়ালেন ইনফ্লুয়েন্সার গৌরব তপাদার। তাঁর বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বন্ধু আদিত্য মুখোপাধ্যায়। তাঁর দাবি যে, প্রেতকথা আদতে তাঁরই মস্তিষ্কপ্রসূত। এমনকী, তাঁর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালে প্রেতকথার ৪টি এপিসোড আপলোডও করা হয়েছিল। এরপরই আচমকাই কাউকে না জানিয়ে ‘প্রেতকথা’ নামে একটি চ্যানেল খুলে নিজের মতো করেই কাজ শুরু করেন গৌরব তপাদার। আদিত্য প্রতিবাদ করলেও সেসব তোয়াক্কা করেনি গৌরব, উল্টে ফেসবুক পোস্টে তাঁর চ্যানেল রিপোর্ট করার কথাও তিনি বলেন।
We’re now on WhatsApp- Click to join
এদিন ঠিক কী জানালেন আদিত্য?
তাঁর দীর্ঘদিনের বন্ধু গৌরব তপাদার। একই সঙ্গে শুরু করেছিলেন ইউটিউব জার্নি তিনবন্ধু। পরিকল্পনা ছিল যে, যা উপার্জন হবে তা হবে তিনভাগে ভাগ। তবে পরবর্তীতে এক বন্ধু বেরিয়ে যাওয়ায় প্ল্যান হয় ৫০-৫০ শেয়ারিংয়ের। সেই মতোই কাজ চলছিল ‘গৌরব তপাদার’ এবং ‘ভয়েস অব গৌরব’ চ্যানেল দুটির। আদিত্যর দাবি যে, ভিডিও কোয়ালিটির কথা মাথায় রেখেই তিনি দেড় লক্ষ টাকার গেজেটও কিনেছিলেন।
We’re now on Telegram- Click to join
এরপরই আয় শুরু হতে গৌরব নাকি তাঁকে সামান্য টাকা ধরিয়ে দিয়ে বলেন, “তুই ভিডিও এডিট করিস, তার জন্য যা তোর প্রাপ্য হয় তার বেশিই তোকে দিয়েছি।” অর্থাৎ অংশীদারিত্বের বিষয়টা পুরোপুরিই গৌরব এড়িয়ে যান। এরপর নতুন কিছু করার জন্য আদিত্য পরিকল্পনা শুরু করেন। যদিও, তখনও তিনি গৌরবের সাথেই ছিলেন। ভৌতিক গল্পের পরিকল্পনা করেই নাম কী হবে তা নিয়েই তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলেছিলেন আদিত্য। সেই সময় নাকি গৌরবই ‘প্রেতকথা’ নামটি বলেন। নামটি পছন্দ হওয়ায় তাই রাখা হয়। সেই ভিডিওতেই ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করতেন গৌরব তপাদার।
নেটপাড়ায় ৪টি ভিডিও আপলোডের পরই কোনও কারণে কিছুদিন ধরে তা বন্ধ রাখা হয়। এরপরই গৌরব ‘প্রেতকথা’ নামে চ্যানেল খুলেছেন তা আদিত্য জানতে পারেন। তাঁকে নাম পরিবর্তনের প্রস্তাব দিলে তিনি রাজি হন ঠিকই, তবে করেননি। এরপর ফোনে তিনি পরিষ্কার জানান, নাম বদল তিনি করবেন না। এই নাম তার দেওয়ার তাই তাঁরই অধিকার রয়েছে। পরবর্তীতে ফেসবুকে বিষয়টা নিয়ে আদিত্য মুখ খুললে গৌরব একটি পোস্টে দাবি করেন যে, অন্যায়ভাবে এক যুবক তাঁর প্রেতকথার মালিকানা দাবি করছেন। পেজটিকে রিপোর্ট করারও তিনি আর্জি জানান।
Read More- ‘ফাঁসাবে জানলে আগেই ওর কেচ্ছা…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পাল্টা আক্রমণ ইনফ্লুয়েন্সর গৌরবের
এবার ততদিনে এক পরিচিত মুখ গৌরব, ফলে তাঁর ভক্ত-অনুরাগীর সংখ্যাও অনেক। তাই আদিত্যর অভিযোগ ধোপেও টেকেনি তা। অবশেষে এতবছর পর প্রমাণ তুলে ধরে বন্ধুর আচরণ নিয়েও মুখ খুললেন আদিত্য। যদিও এনিয়ে এখনও অবধি মেলেনি গৌরবের প্রতিক্রিয়া। তবে ইতিমধ্যেই এই বিতর্কের মাঝেই গৌরবের পরিবারে এসেছে খুশির খবর। সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন গৌরব।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







