Entertainment

Dadagiri Season 11: দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা করা হল ‘দাদাগিরি’র নতুন সিজনের সম্প্রচারের সময়

এদিন ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দাদাগিরির প্রথম দিনের অতিথিদের তালিকার ঝলক। এই দিন উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও কবীর খান, সুনীল ছেত্রী, বাণী রায় চৌধুরী, পৃথ্বীরঞ্জন দাস, চন্দন পাল, বিজ্ঞানী ডাক্তার পুণ্যব্রত চক্রবর্তী, অগ্নি মিত্র, শান, বন্ধন ব্যাঙ্ক -এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং পদ্মশ্রী হর্ষবর্ধন নেওটিয়াও।

Dadagiri Season 11: দেবের সঙ্গে ‘দাদাগিরি’র সেটে এবার শুভশ্রী, নতুন সিজনের প্রতি পর্বেই থাকছে বিশেষ চমক

হাইলাইটস:

  • এবার নতুন ভাবে নতুন রূপে দর্শকদের কাছে ফিরছে দাদাগিরির নয়া সিজন
  • কিন্তু এবারের দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে না পর্দায়
  • এই প্রথমবার দেবের সঞ্চালনায় আসতে চলেছে দাদাগিরির সিজন ১১

Dadagiri Season 11: এবার নতুন ভাবে নতুন রূপে ফিরছে জি বাংলার ‘‘দাদাগিরি’। মাঝে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবার নতুন ভাবে নতুন সাজে সেজে উঠেছে দাদাগিরির মঞ্চ। এতদিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা দেখেই অভ্যস্ত ছিলেন দর্শকরা, তবে এবার প্রথমবার দেবের সঞ্চালনায় দর্শকরা দেখতে চলেছেন দাদাগিরি সিজন ১১।

We’re now on WhatsApp- Click to join

এদিন ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দাদাগিরির প্রথম দিনের অতিথিদের তালিকার ঝলক। এই দিন উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও কবীর খান, সুনীল ছেত্রী, বাণী রায় চৌধুরী, পৃথ্বীরঞ্জন দাস, চন্দন পাল, বিজ্ঞানী ডাক্তার পুণ্যব্রত চক্রবর্তী, অগ্নি মিত্র, শান, বন্ধন ব্যাঙ্ক -এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং পদ্মশ্রী হর্ষবর্ধন নেওটিয়াও। তাই খুব স্বাভাবিকভাবেই নতুন ভাবে সাজানো এই দাদাগিরি অনুষ্ঠানের ঝলক দেখার জন্য এবার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক মহল।

We’re now on Telegram- Click to join

তবে এবার এখানেই শেষ নয়। ‘দাদাগিরি সিজন ১১’-তে দেবকে সঙ্গ দিতে মঞ্চে আসছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। দেবের প্রায় প্রত্যেক শুরুতেই সঙ্গী হিসাবে রয়েছেন শুভশ্রী। এবারেও এর অন্যথা হলো না। তাই ইতিমধ্যেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আগমনের এই ঝলক প্রকাশ্যে এনে জি বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হলো দাদাগিরির সময়সূচী। আগামী ৫ই জুলাই থেকে রাত ৯ টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ‘দাদাগিরি সিজন ১১’। নাচে-গানে-আড্ডায় মেতে উঠবে সবাই।

এদিকে, এবার দাদাগিরির নয়া সিজন শুরুর এই প্রথম দিনেই দেবের সঙ্গে শুভশ্রীকে সঙ্গী হতে দেখে অবাক হয়েছেন অনেকেই। দেবের এরকম স্পেশাল দিনে রুক্মিণী কেন সঙ্গে নেই, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ আবার মনে করেছেন যেহেতু এ বছর দুর্গাপুজোয় দেব-শুভশ্রী জুটির আগামী ছবি আসছে, তাই হয়তো দেবের অনুষ্ঠানে শুভশ্রীর আসাটা ভীষণভাবেই স্বাভাবিক।

প্রসঙ্গত, ‘দাদাগিরি’র জন্মলগ্ন থেকেই যে গানটি শুনে আসছে সকলে সেটি ছিল অরিজিৎ সিং-এর কণ্ঠে গাওয়া গান। কিন্তু এ বছর ‘দাদাগিরি’র নতুন সিজনের এবার নয়া টাইটেল ট্র্যাক শুনতে পাবেন দর্শকরা।

Read More- ‘একটু নার্ভাস-একটু খুশি…’, ‘দাদাগিরি’ শুরুর আগেই মনের কথা শেয়ার করে বিশেষ বার্তা দেবের

এবার থেকে আর অরিজিৎ সিং-এর বদলে শুনতে পাওয়া যাবে ঈশান মিত্রর গাওয়া ‘দাদাগিরি’র গান। তবে অরিজিৎ সিং-এর গাওয়া গানকে টেক্কা দিয়ে নয় বরং এবারে এক নতুন রূপে এক নতুন আঙ্গিকে নিজের গান সকলের সামনে তুলে চাইছেন ঈশান মিত্র। নিজের মতো করেই তিনি চেষ্টা করেছেন, তাই দর্শকদের কাছে এই গান ভালো লাগবে বলেই আশাবাদী সঙ্গীতশিল্পী ঈশান মিত্র।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button