Politics

TMC News: ২১শে জুলাই জমায়েত হবেই, দাবি মমতাপন্থী তৃণমূল শিবিরের! কোথায় হবে তবে ‘শহিদ দিবস’?

কালীঘাটপন্থী তৃণমূল সূত্রে খবর যে, সম্ভবত সেখান থেকে হেদুয়ার মোড়ে দেওয়া হবে জমায়েতের ডাক। বুধবার ওই কর্মিসভা থেকে বেরিয়েই সংবাদ মাধ্যমকে বৈশ্বানর বলেন, “এই জমায়েত হবেই।

TMC News: ‘শহিদ দিবস’-এর জমায়েতের জন্য তৃণমূলের দুই শিবিরকেই ধর্মতলায় অনুমতি দিল না লালবাজার

হাইলাইটস:

  • গোটা মধ্য কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন
  • তবে ২১শে জুলাই হাজরা মোড়ে জমায়েতের ডাক দিয়েছে মমতাপন্থী তৃণমূল
  • এখনও জমায়েতের জায়গা নিয়ে আলোচনা চালাচ্ছে ঋতব্রতদের শিবির

TMC News: ধর্মতলায় অনুমতি দিতে নারাজ প্রশাসন। কিন্তু ২১শে জুলাই ‘শহিদ দিবস’ পালন করবেই মমতাপন্থী তৃণমূলরা। ওই শিবিরের নেতারা এদিন জোরগলায় তা বলছেন। এই একই কথা ঋতব্রতদের শিবিরেও। কোথায়, কখন তা নিয়ে এখনও রেশ কাটেনি। এরই মাঝে বুধবার কালীঘাটপন্থী তৃণমূল এক কর্মিসভায় ২১শে জুলাই সকালে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে দিয়েছে জমায়েতের ডাক। সেখানেই কি তবে হবে ‘শহিদ দিবসে’র এই জমায়েত? এখনও অবধি তা স্পষ্ট নয়। অন্যদিকে, ঋতব্রত শিবির জানিয়েছে যে, তারাও এই কর্মসূচির জন্য জায়গা নির্বাচনের আলোচনা চালাচ্ছে।

We’re now on WhatsApp- Click to join

কালীঘাটপন্থী তৃণমূল সূত্রে খবর যে, সম্ভবত সেখান থেকে হেদুয়ার মোড়ে দেওয়া হবে জমায়েতের ডাক। বুধবার ওই কর্মিসভা থেকে বেরিয়েই সংবাদ মাধ্যমকে বৈশ্বানর বলেন, “এই জমায়েত হবেই। ওরা আমাদের করতে দেবে না শহিদ তর্পণ, আমরা এটা মানব নাকি?” একই সুর দোলার কণ্ঠেও শোনা যায়। তিনি বলেন যে, ‘‘জমায়েত হবেই।’’

We’re now on Telegram- Click to join

এদিকে কালীঘাটপন্থী তৃণমূলের অসিত মজুমদার জানান, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। তাঁর দাবি যে, “যদি দিদি জমায়েতের ডাক দেন, কর্মীরা তো যাবেন।” এর পাশাপাশি তাঁর আশঙ্কা, ২১শে জুলাইয়ের আগেই তাঁকে কিংবা কর্মীদের সংগঠিত করতে যাঁরা উদ্যোগী হচ্ছেন, গ্রেফতার করা হতে পারে তাঁদের। তাঁর কথায়, ‘‘গ্রেফতার করার হলে করবে! আর কী করব! কিন্তু ওরা গ্রেফতার করে কত কর্মীকে আটকাবে?” বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘এতদিনের বসে যাওয়া কর্মীরা সবচেয়ে বেশি এখন উৎসাহী। অনেকেই আমার সাথে তাঁরা যোগাযোগ করেছেন। আলোচনা চলছে স্থানীয়ভাবেও।”

অর্থাৎ, এই জমায়েত যে হবেই, সেটা নিশ্চিত করছেন দলের নেতা-নেত্রীরা। তবে কোথায় হবে? প্রশাসন তো ধর্মতলায় জমায়েতের অনুমতি দেয়নি। উপরন্তু, ধর্মতলা সহ মধ্য কলকাতার সকল বিস্তীর্ণ অঞ্চলে ২রা জুলাই থেকে ৩০শে আগস্ট অবধি — ৬০ দিনের জন্য যেকোনও জমায়েতেরই নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন।

Read More- ‘ঝড়-বৃষ্টি হলেও ৫ জন কর্মী নিয়েই হবে ২১শে জুলাই’, এদিন সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, ২০১৮ সালে কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করেই ভিক্টোরিয়া হাউজের সামনে ২০২৫ সালেও সম্পূর্ণ রাস্তা আটকে ‘শহিদ দিবস’ পালনের অভিযোগে সম্প্রতি তৃণমূলকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। অনুমতি না পেলে কোথায়, কীভাবে এই জমায়েত হবে, সে প্রশ্নেরও মুখ খুলছেন না কোনও তৃণমূল নেতাই।

তৃণমূলের ঋতব্রত শিবির এ প্রসঙ্গে জানিয়েছে যে, ২১শে জুলাই কর্মসূচি করবে তারাও। তবে, সম্ভবত প্রশাসনের সাথে তাঁরা কোনও রকম স‌ংঘাতের পথে যাবে না।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button