Mahua Moitra: মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোঁড়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ
তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন যে,ঘটনাস্থলে পশ্চিমবঙ্গ পুলিশ উপস্থিত থাকলেও তারা হস্তক্ষেপ করেননি। মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, পশ্চিমবঙ্গ পুলিশ শুধু দেখেই যাচ্ছিল আর বিজেপির গুন্ডারা তাঁর ওপর হামলা চালাচ্ছিল। তিনি এই ঘটনার একটি ভিডিও-ও শেয়ার করেছেন।
Mahua Moitra: নির্বাচনে হারার পর থেকে তৃণমূলের নেতাদের ওপর হামলা বেড়েছে
হাইলাইটস:
- তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে
- তিনি বলেন, সেখানে পৌঁছানোর পরেও পুলিশ শুধু দাঁড়িয়ে থেকে দেখেছে
- মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার ভিডিও শেয়ার করেছেন
Mahua Moitra: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বুধবার (১লা জুলাই) জানিয়েছেন যে, বাংলায় দলীয় কর্মীদের সঙ্গে এক সভায় কিছু লোক তাঁর দিকে ডিম ছুঁড়লে তিনি আহত হন। তিনি দাবি করেন যে, তাঁর ওপর হামলা করা হয়েছে এবং এই ঘটনার জন্য তিনি বিজেপি কর্মীদের দায়ী করেছেন।
তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন যে,ঘটনাস্থলে পশ্চিমবঙ্গ পুলিশ উপস্থিত থাকলেও তারা হস্তক্ষেপ করেননি। মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, পশ্চিমবঙ্গ পুলিশ শুধু দেখেই যাচ্ছিল আর বিজেপির গুন্ডারা তাঁর ওপর হামলা চালাচ্ছিল। তিনি এই ঘটনার একটি ভিডিও-ও শেয়ার করেছেন।
We’re now on WhatsApp – Click to join
তৃণমূল সাংসদের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, কিছু লোকজন বিল্ডিংটির জানালার দিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ছে এবং ভেতর থেকে সাংসদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ফুটেজটিতে আরও দেখা যায়, জানালায় ডিম লাগার পর লোকজন চিৎকার করছে।
TMC MP MAHUA MOITRA ATTACKED WITH EGGS
"Currently being attacked by BJP goons with WB Police watching on" TMC MP Mahua Moitra posted pic.twitter.com/Ap3UrcHf7c
— Nabila Jamal (@nabilajamal_) July 1, 2026
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে
পশ্চিমবঙ্গের ডিজিপি সিদ্ধার্থ নাথ গুপ্তকে পাঠানো আরেকটি ভিডিও বার্তায় মহুয়া মৈত্র অভিযোগ করেছেন যে, তাঁর নির্বাচনী এলাকার একটি ব্যক্তিগত কার্যালয়ে দলীয় সভা চলাকালে বাইরে একদল লোক জড়ো হয় এবং তিনি জানালার কাছে গেলে তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোঁড়া হয়, এতে তিনি আহত হন। মহুয়া দাবি করেন যে, তিনি ডিজিপিকে ফোন করে তাঁর অবস্থান সম্পর্কে জানিয়েছিলেন, কিন্তু পুলিশ আসার পরেও তারা ভিড়টি ছত্রভঙ্গ করেনি এবং কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।
নির্বাচনে হারার পর থেকে তৃণমূলের নেতাদের ওপর হামলা বেড়েছে
সাম্প্রতিক সপ্তাহগুলিতে পশ্চিমবঙ্গে টিএমসি নেতাদের নিয়ে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার মধ্য দিয়ে এই ধারাবাহিক ঘটনা শুরু হয়। গত ৩০শে মে, ভোট-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে সোনারপুর যাওয়ার পথে অভিষেমের দিকে ডিম ছোঁড়া হয়।
Read more:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাথর হামলার ঘটনায় এক্স মাধ্যমে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, জনতা স্লোগান দিচ্ছে এবং তৃণমূল সাংসদকে কটূক্তি ও ধাক্কাধাক্কি করছে। অভিষেক এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্র-প্রয়োজিত সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন এবং সমর্থনের জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





