Politics

Mamata Banerjee: আজ রাজাবাজার থেকে পার্কসার্কাস অবধি হাঁটতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, মিছিল নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ ঘোষের

বিরোধী জোটের এই মিছিল কিছুটা এগোনোর পর ভগবান দাস মার্গে গিয়ে আটকে দেওয়া হয় তাঁদের। এবং সেখানে মানবশৃঙ্খল গড়ে আধাসেনা জওয়ানেরা দাঁড়িয়ে পড়েন।

Mamata Banerjee: এবার ‘জ্ঞানেশ কুমার হটাও’ ডাক কালীঘাট তৃণমূলের, এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

হাইলাইটস:

  • জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি করে ইন্ডি জোটরা
  • বিরোধীদের এই কর্মসূচি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা
  • অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও মিছিল নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ

Mamata Banerjee: গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি করে বিরোধী ইন্ডি জোটরা। এদিন রাহুল গান্ধী, নেহা বোরা, মল্লিকার্জুন খাড়গেরা দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে তাঁরা বাসে চাপেন। সেই বাসের পিছনেই মিছিল করে হাজার হাজার কর্মীরা হাঁটতে থাকেন। এরপর কিছুক্ষণ পরেই বাস থেকে নেমে কর্মীদের সাথে হাঁটতে শুরু করে দেন প্রিয়ঙ্কা, রাহুল, নেহারাও।

We’re now on Telegram- Click to join

বিরোধী জোটের এই মিছিল কিছুটা এগোনোর পর ভগবান দাস মার্গে গিয়ে আটকে দেওয়া হয় তাঁদের। এবং সেখানে মানবশৃঙ্খল গড়ে আধাসেনা জওয়ানেরা দাঁড়িয়ে পড়েন। শেষ অবধি সন্ধ্যা ঠিক সাড়ে ৬টা নাগাদ সুপ্রিম কোর্টে রাহুলেরা পৌঁছে যান। বিরোধী জোটের এই মিছিল নিয়েও এদিন এবার বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ।

We’re now on WhatsApp- Click to join

মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ঘিরে তোপ দিলীপ ঘোষের

এদিন সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, “সুপ্রিম কোর্টের উপরে ভরসা নেই? সুপ্রিম কোর্ট ঘেরাও করতে যাচ্ছেন যে? ভয় দেখাচ্ছেন? দেশের যেসব সংস্থাগুলো দেশকে বাঁচিয়ে রেখেছে, ধমকানো চমকানো সেগুলোকেই? সেগুলোকে কমজোর করা হচ্ছে? চক্রান্ত চলছে! দেশের বাইরের ইন্ধনে এসব করছে দেশের লোকেরা।”

এদিকে, দিল্লির আন্দোলনের এই আঁচ এবার পড়তে চলেছে শহর কলকাতাতেও। আজ ‘জ্ঞানেশ কুমার হটাও’ মিছিলের ডাক দিয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল। আজ কলকাতার রাজাবাজার থেকে হয়ে পার্কসার্কাস অবধি এই মিছিলে এবার স্বয়ং হাঁটতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ!

Read More- ২০২১ সালের নির্বাচনের আগে আদৌ কি পা ভেঙেছিল মমতার? কাগজ দেখিয়ে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

এদিন তিনি খোঁচা দেন যে, “দুর্গাপুজোর সময়ে মিছিল করুন, ভালো শিক্ষা দেবে লোকে। দুর্গাপুজো নিয়ে লোকে এখন ব্যস্ত। নবরাত্রি চলছে। লোকে আনন্দ করছে আর উৎপাত করছেন উনি। এটাই ওঁনার রাজনীতি।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button